মোদীনমিক্স আর নির্মলানমিক্সের তফাত করল কংগ্রেস! ওলা, উবার নিয়ে পাল্টা আক্রমণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। প্রসঙ্গত মোদী সরকার ইতিমধ্যেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে।

অভিষেক মনু সিংভি টুই করে বলেছেন, মোদীজির টুইটার ফলোয়ারের সমখ্যা ৫০ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলার পার করে যাবে। কিন্তু কী ভাবে। যুবকরা কাজ পাচ্ছেন না। এই জন্য কি তারা বিরোধীদের দোষ দিতে পারে, প্রশ্ন করেছেন তিনি। ওলা, উবার সব কিছুকেই ধ্বংস করে দিয়েছে।
কটাক্ষ করে অভিষেক মনু সিংভি বলেছেন, যা ভাল কিছু ঘটছে, তা তাদেরই জন্য। যেটা হল মোদীনমিক্স। আর যা খারাপ কিছু ঘটছে তার দায় অন্যদের। যেটা হল নির্মলানমিক্স। তাহলে জনগণ কেন তাদের নির্বাচিত করেছে, প্রশ্ন করেছেন অভিষেক মনু সিংভি।
প্রসঙ্গত গাড়ি শিল্পে মন্দা প্রসঙ্গে মঙ্গলবার নির্মলা সীতারমন বলেছিলেন, ভারতর তরুণ প্রজন্মের একটা বড় অংশ গাড়ি কেনার জন্য প্রতি মাসে ঋণের ইএমআই গুনতে রাজি নন। বদলে তাঁরা ওলা, উবারের মতো পরিবহণ ব্যবস্থাকেই বেছে নিচ্ছেন। এরপরেই বুধবার সরকারকে ওলা, উবারের নাম করে আক্রমণ করলেন অবিষেক মনু সিংভি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications