শাজিয়া ইলমিকে দলে ফেরাতে অঞ্জলি দামানিয়াকে পাঠাতে পারে আপ

এমনকী বিশ্বস্ত সূত্রের খবর, সদ্য দল ছেড়ে যাওয়া শাজিয়া ইলমিকে দলে ফেরত আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
গত শুক্রবার জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বসে আপ নেতৃত্ব। সেখানেই সিদ্ধান্ত নওয়া হয়, শাজিয়া ইলমিকে দলে ফিরিয়ে আনার জন্য আরও একবার চেষ্টা অন্তত করা হবে।
আরও পড়ুন : আপ থেকে ইস্তফা দিলেন শাজিয়া ইলমি, ক্যাপ্টেন গোপীনাথ
আপ নেতা প্রশান্ত ভূষণ জানিয়েছেন, যে কোনও নতুন দলেই অনেক ধরণের সমস্যা হয়। সেই কারণেই আমরা এখানে নানা বিষয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছিলাম। দলের থেকে যোগেন্দ্র যাদবের দূরত্ব বিষয়ে প্রশ্ন করা হলে ভূষণ বলেন, যোগেন্দ্র যাদবের অমর্যাদা কখনও দল করেনি। বা কখনও তাঁকে কোণঠাসাও করা হয়নি।
সূত্রের তরফে এও জানানো হয়েছে, আপ নেত্রী অঞ্জলি দামানিয়াকে পাঠানো হচ্ছে ইলমির মান ভাঙানোর জন্য। দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ২৪ মে সংবাদিক সম্মেলন করে দলে ছেড়েছিলেন শাজিয়া ইলমি। এমনকী আপাতত অন্য কোনও রাজনৈতিক দল নয় আবার সাংবাদিকার জগতে ফেরারই আভাস দিয়েছিলেন ইলমি।
উল্লেখ্য অঞ্জলি দামানিয়াও ইস্তফার কথা জানিয়েছিলেন। কিন্তু দলের তরফে স্বচ্ছ সংগঠনের প্রতিশ্রুতি মিলতেই নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ান অঞ্জলি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications