দিল্লিতে অপারেশন লোটাস অপারেশন বোগাসে পরিণত! বিধায়কদের হাজির করে বিজেপির মোকাবিলায় আপ
দিল্লিতে অপারেশন লোটাস অপারেশন বোগাসে পরিণত! বিধায়কদের হাজির করে বিজেপির মোকাবিলায় আপ
দিল্লির সরকার ভাঙতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি (BJP)। গেরুয়া শিবির আপের (AAP) বিধায়কদের (MLA) টাকার অফার দেওয়ার পাশাপাশি দল না ছাড়লে মণীশ সিসোদিয়ার মতো পরিস্থিতি হবে, এমনই হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা। এদিন এমনটাই অভিযোগ করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং।

মহারাষ্ট্রের শিন্ডে মডেল দিল্লিতে ব্যর্থ
আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, মহারাষ্ট্রের শিন্ডে মডেল দিল্লিতে ব্যর্থ হওয়ায় বিজেপি এখন বিধায়কদের টার্গেট করেছে। এদিন সঞ্জয় সিং-এর ডাকা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোমনাথ ভারতী-সহ চার আপ বিধায়ক।
আপ বিধায়করা দাবি করেছেন মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা। সঞ্জয় সিং দাবি করেছেন এটা বিজেপি নেতারাও জানেন, কিন্তু এটাই তাদের কৌশল।

অপারেশন লোটার অপারেশন বোগাসে পরিণত
সঞ্জয় সিং আরও বলেছেন, দিল্লিতে বিজেপির অপারেশন লোটার অপারেশন বোগাসে পরিণত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, মহারাষ্ট্র, কর্নাটক এবং অরুণাচল প্রদেশে সফল হলেও রাজধানীতে
সফল হতে পারবেন না। কেননা সাধারণ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করেছেন।

দিল্লির সরকারকে ভাঙতে চায় বিজেপি
আপ বিধায়ক সোমনাথ ভারতী বলেছেন, তাঁর সঙ্গে এক বিজেপি নেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাঁকে চেনেনও দীর্ঘদিন ধরেই। এব্যাপারে বিজেপি নেতাকে বলার সময় তিনি (বিজেপি নেতা) বিরক্ত হয়ে নাকি বলেছেন,
বিজেপি যে কোনও মূল্যে আপ সরকারকে শেষ করার পরিকল্পনা করেছে।

মণীশ সিসোদিয়ার মতো পরিস্থিতি হবে
সাংবাদিক সম্মেলনে উপস্থিত অপর আপ বিধায়ক সঞ্জীব ঝা বলেছেন, এক বিজেপি নেতার সঙ্গে কথা হয়েছে তাঁরও। সেই বিজেপি নেতার সঙ্গে তাঁরও আগে থেকেই সম্পর্ক ছিল। সেই বিজেপি নেতা তাঁকে বলেছেন, যদি তিনি কিছু
বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দেন তাহলে ২৫ কোটি টাকা দেওয়া হবে। সেই বিজেপি নেতা না বলায়, তিনি নাকি বলেছেন মণীশ সিসোদিয়ার মতা পরিস্থিতি হবে। অপর আপ বিধায়ক কুলদীপ কুমার বলেছেন, তিনিও এক বিজেপি নেতার থেকে একইরকমের প্রস্তাব পেয়েছেন। ওই আপ নেতার দাবি, তাঁঅকে আফ সরকার ভাঙার দায়িত্ব দেওয়ার পাশাপাশি হুমকি দিয়ে বলা হয়েছে, যদি সিবিআই মণীশ সিসোদিয়ার
পরিস্থিতি তৈরি করতে পারে, তাহলে ওই বিধায়কের (আপ) পরিস্থিতি কী হতে পারে! আম্বেদনগরের বিধায়ক অজয় দত্তও একই দাবি করেছেন। তিনি বলেছেন অন্য রাজ্যের এক প্রাক্তন বিজেপি সাংসদ তাঁকে প্রস্তাব দিয়েছিলেন। তাঁকে এও বলা হয়েছিল অনেক আপ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁকে কেনা যাবে না।












Click it and Unblock the Notifications