টাকায় উৎস গোপনই রেখেছেন কেজরিওয়াল, আদালতে কেন্দ্র

আমআদমি পার্টিকে আমেরিকা টাকা দিচ্ছে, এই অভিযোগ করে দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী এম এল শর্মা। সেই পরিপ্রেক্ষিতে আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছিল। এদিন কেন্দ্রের তরফে আদালতকে রাজীব শর্মা জানান, "গত বছরের ৪ নভেম্বর আমরা ওদের একটা চিঠি দিই। তাতে টাকার উৎস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি জানতে চাওয়া হয়। কোনও জবাব পাইনি। পরে আবার চিঠি দেওয়া হয়। তারও জবাব আসেনি।" তিনি আরও জানান, অরবিন্দ কেজরিওয়াল নিজে বিদেশ থেকে টাকা পাচ্ছেন বলে অভিযোগ ওঠায় তাঁকেও চিঠি দেওয়া হয়। প্রত্যুত্তর আসেনি।
সব শুনে আদালত মামলাকারী এম এল শর্মাকে বলে, "আমআদমি পার্টি তো একটি নথিভুক্ত দল। তা হলে তাদের এই মামলায় পক্ষ করেননি কেন? ৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। ওইদিন সংশোধিত মেমো জমা দেবেন। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিশোদিয়া, শান্তি ভূষণ ও প্রশান্ত ভূষণকেও মামলায় পক্ষ করতে হবে।"
এদিন আদালতের মনোভাবে পরিষ্কার, অদূর ভবিষ্যতে বিষয়টি নিয়ে চাপে পড়তে চলেছেন অরিবন্দ কেজরিওয়াল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications