আবাগারি নীতি দুর্নীতির অভিযোগে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ মনীশ সিসোদিয়ার
আবাগারি নীতি দুর্নীতির অভিযোগে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ মনীশ সিসোদিয়ার
মদ নীতি লঙ্ঘনের অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সহ ১২ জনের বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিশ জারি করেছে বলে অভিযোগ। মনীশ সিসোদিয়ার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেও টুইটারে মোদীকে আক্রমণ করেন সিসোদিয়া। অন্যদিকে সিবিআই মনীশ সিসোদিয়া সহ ১২ জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার অভিযোগ অস্বীকার করেছেন।

টুইটারে নরেন্দ্র মোদীকে আক্রমণ
টুইটারে হিন্দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তিনি লেখেন, 'আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে। কিছুই পাওয়া যায়নি। এখন আপনি আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছেন। এটি কি মোদীর ছলনা? আমি দিল্লিতেই রয়েছি। দয়া করে বলুন কোথায় আসতে হবে।' অন্যদিকে, আবগারি দফতরের নীতি দুর্নীতি নিয়ে বিজেপি আপকে আক্রমণ করেই চলেছে। বার বার অভিযোগ করছে আবগারি দফতরের দুর্নীতির মূল মাথা কেজরিওয়াল। অন্যদিকে, সাংবাদিক সম্মেলন করে মনীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন। তাঁকে থামাতেই সিবিআই তল্লাশি।
শুক্রবার সকালে সিবিআই মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। আবগারি দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আরও ৩০ জায়গায় তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। সিবিআইয়ের এফআইআরের তালিকায় ১৫ জনের নাম রয়েছে। তারমধ্যে সবার ওপর রয়েছে দিল্লির আবগারি মন্ত্রী মনীশ সিসোদিয়ার নাম। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং আর্থিক জালিয়াতির অভিযোগ করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
মনীশ সিসোদিয়ার অভিযোগ
দিল্লি আবগারি মন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী আম আদমি পার্টির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলো অপব্যবহার করছে। কারণ শিক্ষা ও স্বাস্থ্যখাতে দিল্লি সরকার খুব ভালো কাজ করছে। বিশ্বব্যাপী এর প্রশংসা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সিবিআই আধিকারিকরা হাইকমান্ডের নির্দেশে তাঁর বাড়ি তল্লাশি অভিযান চালিয়েছিলেন। শুক্রবার আমেরিকার প্রথমসারির সংবাদপত্রে জায়গা করে নিয়েছিল দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা। সেখানে দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ভূয়শী প্রশংসা করা হয়। তা কোনওভাবেই মেনে নিতে পারেনি কেন্দ্র। সিসোদিয়া জানিয়েছেন, দিল্লি শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি করেছে। তাই কেন্দ্র শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রীকে নিশানা করেছে। বর্তমানে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জেলে। তিনি আশঙ্কা করছে, সিবিআই কোনও কারণ ছাড়াই তাঁকে গ্রেফতার করতে পারে।












Click it and Unblock the Notifications