বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আবেদন এই বলিউড সুপারস্টারে, কী বললেন তিনি, দেখুন ভিডিও
গুজরাট ও অসমের বন্য়া দুর্গতদের পাশে দাঁড়াতে আবেদন করলেন বলিউড সুপারস্টার আমির খান। শনিবার এই সম্পর্কিত একটি ভিডিও তিনি ট্যুইটারে পোস্ট করেন
আমির খান দেশের একজন জনপ্রিয় অভিনেতাই নন, দেশের একজন দায়িত্ববান নাগরিকও।
বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রতিক্রিয়া জানানোর মতো এবার বন্যা দুর্গতদের জন্য সাহায্যের আবেদন করেছেন বলিউডের এই সুপারস্টার।

টুইটারে বলিউড সুপারস্টার আমির খান একটি ভিডিও পোস্ট করেছেন। শনিবার পোস্ট করা ওই ভিডিও-তে তিনি গুজরাট এবং আসামের বন্যায় ভেসে যাওয়া মানুষদের সাহায্যের জন্য দেশের সব মানুষের কাছে আবেদন করেছেন। বিপদে পড়া মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কর্তব্য বলে, ভিডিও বার্তায় বলেছেন আমির।
— Aamir Khan (@aamir_khan) July 29, 2017
বিভিন্ন সামাজিক ইস্যুর ওপর আমির খানের উপস্থাপনায় তৈরি 'সত্যমেব জয়তে' বেশ জনপ্রিয়ও হয়েছিল।












Click it and Unblock the Notifications