আরও বাড়ছে নানা প্রকল্পে আধারের তথ্য জমার সময়সীমা, জেনে নিন কী বলছে কেন্দ্র

সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন প্রকল্পে আধারের তথ্য জমা করার সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত করা হয়েছে।

বাড়ছে আধারের তথ্য জমা করার সময়সীমা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন প্রকল্পে আধারের তথ্য জমা করার সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল যদিও জানিয়েছেন, মোবাইল নম্বরের জন্য আধারের তথ্য জমা করার শেষ তারিখ যদিও ৬ ফেব্রুয়ারি, ২০১৮-ই রাখা হয়েছে।

আরও বাড়ছে নানা প্রকল্পে আধারের তথ্য জমার সময়সীমা

এখনও অনেকের আধার নম্বর নেই। সেটা মাথায় রেখেই সময়সীমা বাড়ানো হয়েছে। বেনুগোপাল জানিয়েছেন, বিচারপতি শ্রীকৃষ্ণের নেতৃত্বে তৈরি ডেটা প্রোটেকশন কমিটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রিপোর্ট জমা করবে।

তিন সদস্যের সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, পরের সপ্তাহে একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে। সেখানে আধার বন্ধ করতে আদালতে যত আবেদন জমা পড়েছে তার শুনানি হবে।

এর আগে অক্টোবরে মুখ্য বিচারপতি দীপক মিশ্র জানিয়েছিলেন যে আধারের বিরোধিতায় যত আবেদন আদালতে জমা পড়েছে তা সাংবিধানিক বেঞ্চ গঠন করে শোনা হবে। এবার সেই পথেই হাঁটছে সর্বোচ্চ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+