পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না আধার কার্ড, নির্দেশিকা কেন্দ্রের, জানুন কেন এই সিদ্ধান্ত কেন্দ্রের

নেপাল ও ভুটানে ভ্রমণের ক্ষেত্রে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে না, জানিয়ে দিল কেন্দ্র

নেপাল ও ভুটানে ভ্রমণের ক্ষেত্রে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে না। এমনই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড থাকলেই হবে বলে জানানো হয়েছে।

পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না আধার কার্ড, নির্দেশিকা কেন্দ্রের, জানুন কেন এই সিদ্ধান্ত কেন্দ্রের

নেপাল ও ভুটান এই দুই রাষ্ট্রেই ভ্রমণের ক্ষেত্রে কোনও ভিসা বা পাসপোর্টের প্রয়োজন হয় না। তবে থাকতে হবে নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র। আধার কার্ডকে কোনওদিনই নাগরিকত্বের পরিচয়পত্রের স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে এই দুটি রাষ্ট্রে ভ্রমণ করতে হলে আধার কার্ড দেখালে চলবে না। সড়কপথে ভুটানে ঢুকতে হলে, সেখানকার অভিবাসন দফতরের একটি অনুমতি নিতে হয়। সেখানে বৈধ পরিচয়পত্র দেখালেই অনুমতি মেলে। অপরদিকে নেপালে ঢুকতে শুধু পরিচয়পত্র দেখালেই কাজ হয়, প্রয়োজন পড়ে না কোনও অনুমতির। আর সেকারণেই পরিচয়পত্রের ক্ষেত্রে কড়াকড়ি করছে কেন্দ্রীয় সরকার।

তবে নিয়মে কিছুটা শিথিলতাও আনা হয়েছে। ৬৫ বছরের উর্দ্ধে ও ১৫ বছরের নিচে যাদের বয়স তারা ছবি সহ যে কোনও সরকারি কাগজ দেখাতে পারবেন। কেন্দ্রীয় সরকারের হেল্থ কার্ড বা রেশন কার্ড হলেও হবে, কিন্তু আধার কার্ড চলবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+