Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন ফোন চালু করলেই আধার অ্যাপ! কেন্দ্রের প্রস্তাবে আপত্তি বড় টেক সংস্থাগুলির

ভারতে বিক্রি হওয়া নতুন স্মার্টফোনগুলিতে আগে থেকেই আধার অ্যাপ ইনস্টল করে দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার, হ্যাঁ ঠিক এমনই খবর সামনে এসেছে। তবে কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে একাধিক বড় প্রযুক্তি সংস্থা। নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয় তুলে ধরে অ্যাপল (Apple), স্যামসাং (Samsung) এবং গুগল (Google)-এর মতো সংস্থাগুলি এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে যে, এই বিষয়টি নিয়ে চলতি বছরের জানুয়ারিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আইটি মন্ত্রকের মাধ্যমে স্মার্টফোন নির্মাতাদের সাথে আলোচনা শুরু করে। পরিকল্পনা ছিল যে, ভারতে যে নতুন ফোন বিক্রি হবে, সেটি চালু করার সময় থেকেই সেখানে আধার অ্যাপ থাকবে, যেরকম ঘড়ি অথবা ক্যালকুলেটরের মতো কিছু অ্যাপ আগে থেকেই থাকে ঠিক সেরকম।

তবে নির্মাতাদের সংগঠন 'MAIT' (Manufacturers' Association for Information Technology) এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য যে, যদি শুধু ভারতের জন্য এরকম আলাদা করে অ্যাপ ইনস্টল করতে হয়, তাহলে উৎপাদনের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা রাখতে হবে, যা প্রযুক্তিগত এবং লজিস্টিক সমস্যার কারণ হতে পারে। সেইসঙ্গে ব্যবহারকারীর গোপনীয়তা এবং ডেটা সুরক্ষার বিষয়টিও সামনে এসেছে।

সরকারের যুক্তি যে, আধার অ্যাপ যদি আগে থাকে তাহলে সাধারণ মানুষ সহজেই নিজেদের তথ্য আপডেট করা, পরিবারের প্রোফাইল পরিচালনা করা অথবা বায়োমেট্রিক ডেটা লক করার মতো সুবিধাগুলি ব্যবহার করতে পারবেন। বর্তমানে দেশে প্রায় ১৩৪ কোটি মানুষের আধার নম্বর রয়েছে এবং এটি ব্যাংকিং, টেলিকম অথবা বিমানবন্দরে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

উল্লেখ্য, এর আগেও 'সঞ্চার সাথী' নামে একটি অ্যাপ ফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করার পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু নির্মাতাদের আপত্তির কারণে সেই সিদ্ধান্ত পরে তুলে নেওয়া হয়। আধার অ্যাপের ক্ষেত্রেও আপাতত এই বিষয়টি বাধ্যতামূলক নয়, বরং প্রস্তাব হিসেবেই আলোচনার মধ্যে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+