Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাকে ছুরি মেরে প্রেমিকের সঙ্গে আন্দামান পাড়ি মেয়ের! এ ঘটনায় তাজ্জব বেঙ্গালুরু

মাকে ছুরি মেরে খুন করে বন্ধুর সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জে পালিয়ে গেল মেয়ে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দেশের আইটি রাজধানীতে। পুলিশ আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন।

মাকে ছুরি মেরে খুন করে বন্ধুর সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জে পালিয়ে গেল মেয়ে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দেশের আইটি রাজধানীতে। পুলিশ আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন মহাদেবপুরের জেলা প্রশাসক এমএন আনুচেথ। তিনি বলেন কোনও মেয়ে যে এভাবে তার মাকে হত্যা করতে পারে, তা বিরল।

মাকে ছুরি মেরে প্রেমিকের সঙ্গে আন্দামান পাড়ি মেয়ের

বুধবার বেঙ্গালুরু থেকে কিছু পুলিশ কর্মকর্তা পোর্ট ব্লেয়ারের গিয়ে মাকে খুনে অভিযুক্ত অম্রুথা সি ও তার প্রেমিক শ্রীধর রাওকে গ্রেফতার করেছেন। অম্রুথার বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি তার ৫২ বছর বয়সী মা নির্মলাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ রয়েছে। তিনি তার মা ও ছোট ভাই হরিশকে ছুরি মেরে পালিয়ে যায়।

বাড়ির বাইরে তার প্রেমিক বাইক নিয়ে অপেক্ষায় ছিল। সেই বাইকে করে সে পালিয়ে যায়। এরপরেই দুজনে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যায়। পোর্ট ব্লেয়ারের জন্য আগে থেকেই টিকিট বুক করা ছিল। তারপর ফ্লাইটে উঠে তারা আন্দামান চলে যায়। অমৃতার ভাই বেঁচে গেলেও রক্তক্ষরণে প্রাণ বাঁচানো যায়নি মায়ের।

পুলিশ খতিয়ে দেখছে, এই হত্যার পিছনে কী উদ্দেশ্য রয়েছে। এই হত্যার পিছনে আর্থিক কারণ রয়েছে নাকি কোন প্রতিশোধ স্পৃহা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রাও হত্যাকাণ্ড সম্পর্কে জানতেন কি না, তার পরিকল্পনার অংশ ছিলেন কি না বা দেশে ফিরে আসার পরে আত্মহত্যা করার পরিকল্পনার কথা জানেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+