অমৃতসরের স্বর্ণ মন্দিরে লোহার রড হাতে ভক্তদের ওপর আচমকা হামলা এক ব্যক্তির, আহত ৫
যখন রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ, তখন সেই উৎসবেই রক্তাক্ত হল স্বর্ণ মন্দির। শুক্রবার অমৃতসরের স্বর্ণ মন্দিরে এক অজ্ঞাত ব্যক্তি লোহার রড দিয়ে ভক্তদের উপর হামলা চালালে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে বাথিন্ডার এক শিখ যুবকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে শ্রী গুরু রাম দাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
কীভাবে ঘটল এই হামলা? যা জানা যাচ্ছে, হামলা স্থল - গুরু রাম দাস সরাইখানা (স্বর্ণ মন্দিরের কাছে একটি পুরাতন অতিথিশালা)। অভিযুক্ত ব্যক্তি হঠাৎ লোহার রড তুলে ভক্তদের উপর আঘাত করতে শুরু করে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তাতে গুরুতর আহত হন বাথিন্ডার এক শিখ যুবক। এছাড়াও আহত হন, এসজিপিসির দুইজন সহকারী কর্মী এবং আরও দু'জন ভক্ত।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত হামলাকারীর হয়ে গোয়েন্দাগিরি করছিল বলে সন্দেহ করা হচ্ছে। হামলাকারী হরিয়ানার বাসিন্দা, তার নাম জুলফান। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি স্বর্ণ মন্দির পরিচালনাকারী সংস্থা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (এসজিপিসি) কর্মীদের উপরও হামলা চালিয়েছিল। এসজিপিসির কর্মীরা তাকে সন্দেহজনক আচরণের জন্য থামিয়ে তার পরিচয় জানতে চাইলে সে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তাকে চলে যেতে বলা হলে, সে কিছুক্ষণ পরে লোহার রড হাতে ফিরে এসে আক্রমণ শুরু করে বলে অভিযোগ।
পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছে, তদন্ত চলছে, তবে এখনও হামলাকারীর উদ্দেশ্য স্পষ্ট নয়। তাঁদের কথায়, "আমরা খতিয়ে দেখছি কেন সে এই হামলা চালিয়েছে, এবং তার সহযোগীর ভূমিকা কী ছিল"।
স্বর্ণ মন্দিরের মত পবিত্র স্থানে এই ধরনের হামলা নিরাপত্তার বড় প্রশ্ন তুলেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করেছে। হামলার প্রকৃত উদ্দেশ্য জানতে আরও তদন্ত প্রয়োজন বলেই জানিয়েছে পুলিশ।
হোলির দিন এই ঘটনায় অমৃতসর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং গুরুদ্বার কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে বলেই জানা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications