ক্লাসরুমেই রক্তাক্ত পরিস্থিতি! সহপাঠিনীকে খুন করে আত্মঘাতী চেষ্টা প্রথম বর্ষের ছাত্রের, ঘটনা কী?
পাঞ্জাবের তারন তারন জেলায় (Tarn Taran District) একটি বেসরকারি আইন কলেজে আজ ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ক্লাস শুরু হওয়ার ঠিক কিছুক্ষন আগে সহপাঠিনীকে গুলি করে খুন করেছে প্রথম বর্ষের এক ছাত্র। তারপর সে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। ভয়ঙ্কর ঘটনায় মৃত্যু হয়েছে ২০ বছরের ছাত্রী সন্দীপ কৌরের। অভিযুক্ত ছাত্র প্রিন্স রাজ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মাই ভাগো ল' কলেজ (Mai Bhago Law College)-এর শ্রেণিকক্ষে থাকা সিসিটিভি ফুটেজে সপূর্ণ ঘটনাটির ভয়ংকর ছবি ধরা পড়েছে। ভিডিও অনুসারে, লেকচার শুরু হওয়ার আগেই কয়েকজন পড়ুয়া ক্লাসে ছিলেন। সন্দীপ প্রথমে অন্যদের সঙ্গে সামনে গিয়ে বসেন। কিছুক্ষণের মধ্যেই প্রিন্স রাজ তার কাছে গিয়ে কথা বলে। এরপর তিনজনেই ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসেন।
তারপর হঠাৎই ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সন্দীপকে গুলি করে প্রিন্স। সাথে সাথে নিজেকেও গুলি করে সে। গুলির শব্দে অন্যান্য পড়ুয়ারা ছুটে এসে দু'জনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ঘটনাটির নেপথ্যে বন্ধুত্বের সম্পর্কই প্রাথমিক কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে প্রকৃত উদ্দেশ্য জানতে দু'জনেরই মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার পর সন্দীপের মা কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর ভাবে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন যে, কীভাবে একজন ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসে ঢুকতে পারে, তা ভাবনার বাইরে।
ঘটনাটি ঘিরে কলেজ চত্বরে শোক এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications