ঢুকে পড়েছে আফগান জঙ্গি, ৮ জেলায় জারি হল হাই অ্যালার্ট

রাজ্যে ঢুকে পড়েছে দুর্ধর্ষ আফগান জঙ্গি। মধ্যপ্রদেশের ৮ জেলায় জারি করা হল হাই অ্যালার্ট। গুজরাট, রাজস্থানের সীমান্তবর্তী জেলা গুলিতেই জারি করা হয়েছে সতর্কতা।

রাজ্যে ঢুকে পড়েছে দুর্ধর্ষ আফগান জঙ্গি। মধ্যপ্রদেশের ৮ জেলায় জারি করা হল হাই অ্যালার্ট। গুজরাট, রাজস্থানের সীমান্তবর্তী জেলা গুলিতেই জারি করা হয়েছে সতর্কতা। রাজ্যের একাধিক জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিস। যে আফগান জঙ্গি অনুপ্রবেশের খবর গোয়েন্দারা দিয়েছেন তার স্কেচ একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

ঢুকে পড়েছে আফগান জঙ্গি, ৮ জেলায় জারি হল হাই অ্যালার্ট

ঝাবুয়া জেলার পুলিস সুপার ভিনিত জৈন জানিয়েছেন, যে জঙ্গি অনুপ্রবেশ করেছে সে আফগানিস্থানের কানোয়ার প্রদেশের বাসিন্দা।

মধ্য প্রদেশের গুজরাট সীমানা লাগোয়া ঝাবুয়া, আলিরাজপুর, ধর, বারওয়ানি জেলা এবং রাজস্থানের রতলাম, মন্দসর, নিমুচ, আগর-মালওয়া জেলাতেও চলছে তল্লাশি। রাজস্থান, গুজরাটকেও সতর্ক করা হয়েছে।

এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার পথে নাকা তল্লাশি শুরু হয়েছে। কয়েকদিন আগেই গোয়েন্দারা জানিয়েছিলেন, কাশ্মীর সীমান্তে কড়া নিরাপত্তা থাকায় গুজরাট সীমান্ত দিয়ে দেশে জঙ্গি অনুপ্রবেশ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+