পরীক্ষার ফল প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যেই ৯ পড়ুয়ার আত্মহত্যা! 'রহস্য' দক্ষিণের রাজ্যে
পরীক্ষার ফল প্রকাশ হতেই ৯ পড়ুয়ার আত্মহত্যা (Suicide)! সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বোর্ড অফ ইন্টারমেডিয়েটের (Andhra Pradesh Board of Intermediate) মাধ্যমে ক্লাস ১১ এবং ১২ এর ফল প্রকাশ হয়। আর তা প্রকাশ হতেই একের পর এক মোট ৯ পরীক্ষার্থী আত্মহত্যা করে বসেন।
যা নিয়ে অন্ধপ্রদেশে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, আরও দুই পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টাও করেন। যদিও কোনও রকমে প্রাণে বেঁচে যান তাঁরা। পরীক্ষাতে প্রায় ১০ লাখ পড়ুয়ারা সামিল হয়েছিলেন। একাদশে পাসের হার ছিল ৬১ শতাংশ এবং দ্বাদশের পাসের হার ৭২ শতাংশ।

কিন্তু একের পর এক পড়ুয়ার এভাবে আত্মহত্যার ঘটনা ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে সে রাজ্যের শিক্ষা দফতরের। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তাও শুরু হয়েছে বলে খবর। ইতিমধ্যে স্কুলগুলিতে অবিলম্বে কাউন্সিলিংয়ের ব্যবস্থা চালু করার কথা ভাবা হচ্ছে। একাধিক পেপারে ভালো ফল না করার কারণেই এহেন আত্মহত্যার ঘটনা বলেও জানা গিয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, কেউ ট্রেনের সামনে আত্মহত্যা করেছেন তো কেউ আবার ঘরেই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। কারোর দেহের পাশ থেকে কীটনাশকের বোতল উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা। সবারই প্রায় ফলাফল খারাপ হয়েছে। কেউ এক কিংবা একাধিক পেপারে পাশ করেননি বলেই খবর।
আর এই ফলাফল খারাপ হওয়ার কারণেই এই আত্মহত্যার ঘটনা বলে জানা গিয়েছে। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে একের পর এক আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যা করেছে এমন পড়ুয়াদের সবার বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্য।
বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা চিন্তা প্রকাশ করেছিলেন। ফেব্রুয়ারি মাসে একটি মামলার শুনানিতে আত্নহত্যার প্রবণতা নিয়ে চিন্তা প্রকাশ করেন।

প্রধান বিচারপতির মন্তব্য ছিল, আমাদের সংস্থান কিংবা প্রতিষ্ঠানগুলিতে কোথায় সমস্যা রয়েছে যে জন্যে ছাত্রদের আত্মহত্যা করতে হচ্ছে। আর এহেন উদ্বেগ প্রকাশের কয়েক মাসের মধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications