Vande Bharat Express Train: দিল্লি বন্দে ভারতে এখনও বহু আসন ফাঁকা! হোলির আগে ট্রেন যাত্রা অনেক সহজ
Vande Bharat Express Train: হাতে আর মাত্র কয়েকদিন। চলতি সপ্তাহেই রঙের উৎসবে মেতে উঠবে দেশ। হোলি এবং দোল পর। একেবারে লম্বা ছুটি। ক্রমশ ভিড় বাড়ছে দুরপাল্লার ট্রেনগুলিতে। যে ট্রেনগুলিতে এখনও আসন ফাঁকা আছে সেগুলিতেও দ্রুত টিকিট বুকিং হচ্ছে। এই অবস্থায় যদিও দেশের একাধিক রুটে হোলি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। চলছে বন্দে ভারত এক্সপ্রেস।
পাটনা-নয়া দিল্লি রুটে (Patna to Delhi Vande Bharat) এই ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে এই ট্রেন (Vande Bharat Express Train) চালানো হচ্ছে।

- Vande Bharat Express Train: ৯ তারিখ থেকে শুরু হয়েছে পরিষেবা
পাটনা হোক দিল্লি দেশের এই দুই রাজ্যেই বড় করে হোলি উতসব পালন করা হয়। কর্মসূত্রে হোক কিংবা অন্য কোনও কাজে। এই সময় অনেকেই পরিবারের সঙ্গে কাটাতে চায়। এমনকী বহু এমন মানুষ আছেন তাঁরা বেড়াতেও যান। পাটনা-নয়া দিল্লি রুটে ইতিমধ্যে বন্দে ভারতের (Vande Bharat Express Train) পরিষেবা শুরু হয়েছ। প্রত্যেকদিনই পরিষেবা দেবে এই ট্রেন। তবে পাটনা থেকে সোমবার এবং দিল্লি থেকে মঙ্গলবার বন্দে ভারতের পরিষেবা মিলবে না। ২১ মার্চ পর্যন্ত চালানো হবে পাটনা-নয়া দিল্লি স্পেশাল এই ট্রেন।
- Vande Bharat Express Train: আসন আছে এখনও
পাটনা থেকে নয়া দিল্লি (Patna to Delhi Vande Bharat) এবং নয়া দিল্লি থেকে পাটনা (Patna to Delhi Vande Bharat) বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ট্রেনের বহু আসন খালি আছে। গত ১০ তারিখের হিসাব উল্লেখ করে ETnow news এর প্রতিবেদন বলছে, এসি চেয়ারকার ( AC Chair Car) এবং এক্সিকিউটিভ চেয়ারকারে (Executive Chair Car) এ এখনও একাধিক আসন ফাঁকা রয়েছে। যেমন ১২ তারিখ ৮৭৩ টা আসন ফাঁকা, মার্চ ১৩ তারিখ ৯২৮ টাকা, মার্চ ১৪ তারিখ ৯৭৩ টা আসন ফাঁকা এখনও আছে। যদিও দ্রুত আসন বুকিং হচ্ছে। ফলে IRCTC train booking অ্যাপে ট্রেনের (Vande Bharat Express Train) টিকিট আপডেটের বিস্তারিত তথ্য দেখেই এখনই টিকিট বুকিং করুন।
- Vande Bharat Express Train: দাম কত?
দিল্লি-পাটনা-দিলি রুটে ৮ কোচের একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হচ্ছে। এসি চেয়ারকার ( AC Chair Car) এবং এক্সিকিউটিভ চেয়ারকারে (Executive Chair Car) অপশন আছে এই ট্রেনে। এসি চেয়ারকার ( AC Chair Car) এর ভাড়া পড়বে ২৫৭৫ টাকা। এবং এক্সিকিউটিভ চেয়ারকারে (Executive Chair Car) ভাড়া পড়বে ৪৬৫৫ টাকা। তুলনামূলক অনেকটাই বেশি।












Click it and Unblock the Notifications