Indian Railways: বাংলার জন্যে ঢালাও বরাদ্দ, বদলাবে হাওড়া-নয়া দিল্লি রুট! ৩২০০০ হাজার কোটির বরাদ্দ
Multi-Tracking Projects Of Indian Railwaysঃ আরও একগুচ্ছ প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে ভারতীয় রেলের। সাতটি নতুন প্রকল্পে অনুমোদন দিল মোদীর মন্ত্রিসভা। এই প্রকল্প সম্পূর্ণ হল যাত্রীদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই সাত প্রকল্পের জন্যে ৩২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার পুরোটাই দেবে কেন্দ্রিয় সরকার। মূলত রেললাইনের পরিধি বাড়ানো, পরিষেবা আরও সহজ করার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে নয়া এই প্রকল্পগুলি। মোট ৯টি রাজ্যের ৩৫ টি জেলাকে রেল বেছে নিয়েছে প্রকল্পের জন্যে।

যার মধ্যে রয়েছে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গুজরাত, ওডিশা, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ। এর ফলে ভারতীয় রেলের নেটওয়ার্কের পরিধি বাড়বে ২ হাজার ৩৩৯ কিলোমিটার।
শুধু তাই নয়, এই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে ব্যাপক ভাবে কর্মসংস্থান হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গোরক্ষপুর-বাল্মিকী নগর রুটে হবে ডবল লাইন, সোন নগর-অল্ডালে হবে মাল্টি ট্র্যাকিং প্রজেক্ট, নায়েরগুন্দি-বারাং রুটে হবে থার্ড লাইন। এছাড়া ডবল লাইন হবে খুরদা রোড-বিজয়নগরম, মুদখেদ-মেদচাল ও মেহবুবনগর-ধোনে রুটে। এছাড়া বেশ কয়েকটি রুটে হবে ডবল লাইন।
This is an important Cabinet decision relating to infrastructure upgradation in the railways sector. It will ensure decongestion of routes, enhance ease of travel and boost eco-friendly freight capacity. It will also ensure several employment opportunities.… https://t.co/G1nEFUJOGy
— Narendra Modi (@narendramodi) August 16, 2023
অন্যদিকে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শোননগর-অন্ডাল মাল্টি ট্র্যাকিং প্রজেক্টের লাইনের দৈঘ্য বাড়বে ৩৭৪.৫ কিলোমিটার। এই প্রজেক্টের জন্যে খরচ হবে ১৩ হাজার ৬০৬ কোটি টাকা। শোননগর-অন্ডাল রুটে আরও দুটি লাইন তৈরি করা হবে। ফলে মোট চারটি লাইন হবে। এছাড়াও ট্রেনও আরও বাড়বে বলে জানা গিয়েছে।
বর্তমানে এই রুটে ৩৫ টি ট্রেন চলে। আর তা বেড়ে শতাধিক হবে বলে জানানো হয়েছে। এর ফলে দিল্লি-হাওড়া রুটে চাপ অনেক কমবে। এছাড়াও দিল্লি-হাওড়া ইন্ডাস্ট্রিয়াল করিডর আরও লাভবান হবে বলে মনে করছে রেল। অন্যদিকে বর্ধমান রুটেও রেল লাইনের সম্পসারণ হবে বলে জানা যাচ্ছে। পশ্চিম বর্ধমান জেলায় ৪০.৩ কিমি লাইনে কাজ চলবে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, অমৃত ভারত স্টেশন স্কিমে একাধিক রেল স্টেশনের ভোল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সেই স্কিমের উদ্বোধনও করেছেন। আর এই স্কিমের আওতায় শিয়ালদহ সহ রাজ্যের একাধিক স্টেশনের ভোলবদলের কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications