২০১৮-১৯ আর্থিক বছরের মোট বাজেট বরাদ্দর থেকেও ৬৩ জন ধনীর সম্পত্তি বেড়েছে, বলছে রিপোর্ট

২০১৮-১৯ আর্থিক বছরের মোট বাজেট বরাদ্দর থেকেও ৬৩ ধনীর সম্পত্তি বেড়ে, বলছে রিপোর্ট

নরেন্দ্র মোদী সরকারের আচ্ছে দিন যে এসেছে তা প্রকাশ্যে আনল অক্সফাম নামে এক সংগঠনের রিপোর্ট। তাতে উল্লেখ করা হয়েছে গত এক বছরে ভারতের ৬৩ জন ধনীর সম্পত্তি বেড়েছে ২০১৮-১৯ অর্থবর্ষের মোট বাজেট বরাদ্দের বেশি।

৬৩ জন ধনীর সম্পত্তি বেড়েছে

৬৩ জন ধনীর সম্পত্তি বেড়েছে

দেশের ৬৩ জন ধনী আরও ধনী হয়েছে। গত এক বছরের তাঁদের সম্পত্তির পরিমান ৪ গুণ বৃদ্ধি পেয়েছে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে অক্সফার্মের রিপোর্টে। হিসেব বলছে ২০১৮-১৯ অর্থবর্ষে মোট সম্পত্তির পরিমান িছল ২৪,৪২,২০০ কোটি টাকা। এই মোট বােজট বরাদ্দর থেকেও সম্পত্তি বেড়েছে ৬৩ জন ভারতীয় ধনীর। তাঁদের দেওয়া তথ্য উঠে এসেছে একসন তথ্য প্রযুক্তি সংস্থার শীর্ষে থাকা আধিকারিক এক বছরে যে টাকা পান সেটা একজন পরিচারিকা ২২,২৭৭ বছর পরিশ্রম করলে অর্জন করতে পারবে। তিনি ১০ িমনিেট যে অর্থ উপার্জন করেন সেটা একটন পরিচারিকা এক বছরে অর্জন করতে পারবেন না। ধনী-দরিদ্রের ফারাক এমন চরম পর্যায়ে চলে গিয়েছে ভারতে।

বিনা পারিশ্রমিকে পরিশ্রমের শিকার বেশি মেয়েরা

বিনা পারিশ্রমিকে পরিশ্রমের শিকার বেশি মেয়েরা

ওক্সফাম রিপোর্ট আরও একটি বিষয় চোখে আঙুল গিয়ে দেখিয়ে দিয়েছে। ভারতে অধিকাংশ মেয়ে বা মহিলারা প্রতিদিন যেভাবে বিনা পারিশ্রমিকে কাজ করে থাকেন সেটা নজরে পড়ে না। প্রতিদিন বাড়ির মহিলা এবং মেয়েপা ৩.২৬ িবলিয়ন ঘন্টা বাড়ির কাজে ব্যায় করে। সেকা ভারতের অর্থনীতিতে ১৯ লাখ কোটি টাকা দিতে পারে যা ভারতের মোট শিক্ষা খাতে বাজেটের ২০ গুণ বেশি। যেভাবে ভারতের অধিকাংশ মহিলা ঘর সামলাতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে থাকেন সেটা ভারতের অর্থনীতির চালিকা শক্তি। সমাজে পুরুষ এবং মহিলাদের শ্রম বৈষম্য দূর করা জরুরি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

কর্মসংস্থান কমেছে

কর্মসংস্থান কমেছে

২০১৮ সালে ভারতে ১১ মিলিয়ন কর্মসংস্থান কমেছে বলে দাবি করেেছ ওক্সফাম। সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ভারতে যে পরিমান দূরত্ব ধনী এবং দরিদ্রের মধ্য তৈরি হয়েছে তা সহজে মেটার নয়। একমাত্র অসাম্য দূর করার কিছু প্রকল্প বাস্তবায়িত না হলে সেটা সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+