অক্সিজেনের অভাবে মধ্যপ্রদেশে মৃত ৬, বিহারে কাজে অব্যাহতি চাইলেন হাসপাতালের সুপারিটেন্ডেন্ট
অক্সিজেনের অভাবে মধ্যপ্রদেশে মৃত ৬, বিহারে কাজে অব্যাহতি চাইলেন হাসপাতালের সুপারিটেন্ডেন্ট
দেশজুড়ে করোনার বাড়াবাড়ন্তের মধ্যেই অক্সিজেনের ঘাটতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে একাধিক রাজ্যে। এদিকে এদিকে অক্সিজেনের জোগান বাড়াতে ইতিমধ্যেই রেলের তরফে অক্সিজেন এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তাতেও কমছে না উদ্বেগ। অন্যদিকে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক রাজ্য।

অক্সিজেনের অভাবে মধ্যপ্রদেশে মৃত ৬
এদিকে অক্সিজেনের অভাবে সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যাতে নতুন করে বাড়ছে উদ্বেগ। এদিকে সরকারি হাসাপাতেল অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে তীব্র আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলেই কোভিড হাসপাতালে শয্যা সঙ্কটও তীব্র আকার ধারণ করেছে।

চাকরি ছাড়তে চাইলেন নালন্দা মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট
অন্যদিকে একই ধরণের সঙ্কট তৈরি হয়েছে বিহারেও। সেখানেও অক্সিজেনের অভাবে ধুঁকছে একাধিক সরকারি বেসরকারি হাসপাতাল। এদিকে এই সঙ্কটময় পরিস্থিতির মধ্যেই চাকরি থেকে সরে দাঁড়াতে চাইলেন পাটনার নালন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট। যেভাবে অক্সিজেনের অভাবে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীরা ক্রমেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন তা দেখে উদ্বিগ্ন সুপারিটেন্ডেন্ট ড. বিনোদকুমার সিং।

কী অভিযোগ করছেন সুপারিনটেনডেন্ট
বিনোদকুমার সিংয়ের অভিযোগ অভিযোগ, তাঁর হাসপাতালের অক্সিজেনের নিয়ন্ত্রণ রয়েছে পাটনা জেলা প্রশাসনের হাতে। ফলে নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অক্সিজেন বহু সময়ই চলে যাচ্ছে অন্যান্য হাসপাতালে। আর তাতেই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক না হলে যে অচিরেই রোগীমৃত্যু আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

ভাঙছে অতীতের সমস্ত রেকর্ড
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ২ লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষ। যা দেশে করোনা মহামারি শুরুর পর থেকে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লক্ষ ৫৭ হাজার ৭৬৭। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications