টিউশন ফি জমা না পড়ায় অমানবিক স্কুল! রাজধানীর ৫৯ শিশুর ভাগ্যে এমনই শাস্তি
টিউশন ফি না জমা দেওয়ার অভিযোগ। দিল্লির একটি নামী স্কুলের নার্সারির ৫৯ জন ছাত্রীকে স্কুলেরই বেসমেন্টে আটকে রাখার অভিযোগ উঠেছে।
টিউশন ফি না জমা দেওয়ার অভিযোগ। দিল্লির একটি নামী স্কুলের নার্সারির ৫৯ জন ছাত্রীকে স্কুলেরই বেসমেন্টে আটকে রাখার অভিযোগ। ৪ থেকে ৫ বছরের শিশুকে বন্দি বানারোর অভিযোগ উঠেছে দিল্লির রাবেয়া গার্লস পাবলিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি গত সপ্তাহে প্রকাশ্যে এসেছে। ছাত্রীদের স্কুলে আনতে গিয়ে বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। স্কুলের নির্দিষ্ট জায়গায় সন্তানদের দেখতে না পেয়ে সবাই যখন স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, ফি না জমা দেওয়ার স্কুল ম্যানেজমেন্টের তরফে শিশুদের স্কুলের বেসমেন্টে আটকে রাখা হয়েছে।
ক্ষিপ্ত অভিভাবকরা স্থানীয় থানায় গিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিভাবকদের অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের তরফে শিশুদের আটকে রাখা রেখেছিল। প্রায় ৫ ঘণ্টা একইভাবে শিশুদের আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ।
কিছু অভিভাবকের অভিযোগ, তারা স্কুলের ফি অ্যাডভান্স জমা করেছিলেন। তাও তাদের সন্তানদের স্কুলের বেসমেন্টে আটকে রাখা হয়েছিল।
তবে প্রায় সব অভিভাবকই বলেছেন, এইভাবে শিশুদের আটকে রাখা ফৌজদারি অপরাধ। স্কুল কর্তৃপক্ষ এবং দায়ী কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তাঁরা।
এফআইআর-এর প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিভাবকদের প্রবল চাপের প্রেক্ষিতে বেশ কিছু স্কুলকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
অভিযুক্ত স্কুলটি বিখ্যাত হামদর্দ গ্রুপের । প্রত্যেক শিশুর মাসের ফি ২,৫০০ থেকে ২,৯০০ টাকার মধ্যে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications