বাড়ির সামনে জঞ্জাল রেখে দিয়ে গেল পুরকর্মী, মানসিক আঘাতে মৃত্যু তেলঙ্গানার ৫৮ বছরের মহিলার
বাড়ির সামনে জঞ্জাল রেখে দিয়ে গেল পুরকর্মী, মানসিক আঘাতে মৃত্যু তেলঙ্গানার ৫৮ বছরের মহিলার
পুরসভা কর্তৃপক্ষ তাঁর বাড়ির সামনে জঞ্জাল ফেলে রেখে যায়। যার জেরে অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়েন তেলঙ্গানার নারায়াণখেড় জেলার ৫৮ বছরের মহিলা এবং মানসিক আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, বাড়ির করের টাকা দিতে না পারায় ৫৮ বছরের ভুমাব্বার বাড়ির সামনে গত ১৫ ডিসেম্বর ময়লা ফেলে দিয়ে যায় নারায়ণখেড় পুরসভার আধিকারিকেরা। ভুমাব্বার পরিবারের দাবি, তাঁর বাড়ির সামনে এভাবে ময়লা ফেলে দেওয়ার কারণে তিনি গভীরভাবে মনমরা হয়ে ছিলেন এবং অপমানিত বোধ করছিলেন। শনিবার থেকেই ভুমাব্বার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং তাঁর পরিবার তাঁকে সংগররেড্ডির হাসপাতালে দ্রুত নিয়ে যায়। রবিবার সকালে মৃত্যু হয় তাঁর।
পরিবারের সদস্যরা পুরসভার কর্মীদের এই মৃত্যুর জন্য দায়ি করেন এবং অভিযোগ করে জানান যে ভুমাব্বার মৃত্যু হয়েছে অপমানিত হওয়ার জন্য এবং তাঁকে পুরসভা কর্তৃপক্ষের চরম পদক্ষেপের মুখোমুখি হতে হয়েছিল। জানা গিয়েছে, পুরসভার পক্ষ থেকে ভুমাব্বার বাড়ির সামনে ১৫ ডিসেম্বর জঞ্জাল ফেলা হয় এবং তা ১৭ ডিসেম্বর সরিয়ে ফেলে পুরসভা। ভুমাব্বার পরিবারের দাবি, ১৫ ডিসেম্বরের ঘটনায় তিনি মারাত্মকভাবে মানসিক আঘাত পান এবং এরপরই তাঁর শরীর ভাঙতে শুরু করে। রবিবার তাঁর মৃত্যু হয়।
যদিও পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও অভিযোগ পায়নি। বরং পুলিশ জানায় যে ওই মহিলার হাঁপানির সমস্যার সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত আরও ইস্যু ছিল।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications