৫৭ বছর আগের এই ক্যালেন্ডারে নাকি বলে দিয়েছিল রাম মন্দিরের উদ্বোধনের সময়
আর মাত্র তিন দিন বাকি। কাউন্ট ডাউন চলছে। ধাপে ধাপে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে। এরই মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ৫৭ বছরে আগেই নাকি বলা হয়েছিল কবে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে।
১৯৬৭ সালের একটি নেপালি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ্যে এসেছিল। তাতেই লেখা রয়েছে ২০২৪ সালে নাকি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। ১৯৬৭ সালের ১৮ এপ্রিল পোস্টাল স্ট্যাম্পটি প্রকাশ্যে এসেছিল। তাতে বিক্রম সম্বিত হিন্দু ক্যালেন্ডারে লেখা হয়েছে। এই ক্যালেন্ডার নেপাল এবং ভারতের কিছু অংশে ব্যবহার করা হয়।

কিন্তু এখন প্রশ্ন উঠছে কীভাবে ৫৭ বছর আগে এটা বলা সম্ভব যে ২০২৪ সালেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। কীভাবে এতো বছর আগে রামমন্দির উদ্বোধনের সময় বলে দেওয়া হল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রায় ৫৫০ বছর পর ফের রাম মন্দিরের দরজা খুলছে অযোধ্যায়।
নেপালকে রামায়ণে সীতা মাতার দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। সীতা যে মিথিলায় জন্মে ছিলেন সেটা বর্তমানে নেপালে অবস্থিত। সেই জায়গার নাম জনকপুরী। যেখানে প্রতিবছর রাম-সীতার বিয়ের অনুষ্ঠান করা হয়। এই বছরও হয়েছে। সেই জনকপুরী থেকে অযোধ্যায় একাধিক উপহার এসেছে। এসেছে রুপোর জুতো,পোশাক, খাবারদাবার, মিষ্টি, ড্রাউ ফ্রুট। এরকম একাধিক জিনিস নিয়ে ৩০০ জনের একটি প্রতিনিধি দল অযোধ্যায় পৌঁছেছে। রামলালার মূর্তি তৈরির আগে শালিগ্রাম শিলা পাঠানো হয়েছিল নেপাল থেকে।
আজ অর্থাৎ ১৮ জানুয়ারি পরিকল্পনা মতোই গর্ভগৃহে প্রতিস্থাপন করা হয়েছে রাম লালার মূর্তিকে। ট্রলিতে করে ভোর রাতে মূর্তিটি নিয়ে আসা হয় মন্দিরের ভেতরে। তারপরে ২০০ কেজি ওজনের পাথরের সেই মূর্তিটি ক্রেনের সাহায্যে বসানো হয়েছে গর্ভগৃহের ভেতরে। ৭০০০ জন অতিতি আমন্ত্রিত রয়েছে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, সবরাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলের নেতারা, রাজ্যপাল, রাষ্ট্রপতি, শিল্পপতি, বলিউডের তারকা সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
একাধিক রাজ্য থেকে উপহার এসে পৌঁছেছে অযোধ্যায়। এসেছে বিশালাকৃতির অষ্টধাতুর ঘণ্টা। এসেছে বিশালাকৃতির একটি ড্রাম। ২১ টন লাড্ডু এসেছে হায়দরাবাদ থেকে। রাজস্থান থেকে এসেছে ২১০০ ড্রাম তেল যা দিয়ে অনুষ্ঠানের দিন মহা প্রসাদ রান্না করা হবে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের গোটা দেশে সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে বলে ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications