বরাদ্দ হলেও খরচ হয়নি এদেশের সাংসদদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পের ৫২৭৫ কোটি টাকা

বরাদ্দ হলেও খরচ হয়নি সংসদদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পের ৫২৭৫ কোটি টাকা

খাদ্য, জল, বাসস্থান সহ একাধিক মৌলিক প্রয়োজনের অভাবে জেরবার দেশের একটা বড় অংশের মানুষ। এদিকে ২০২০ সালের ৪ঠা মার্চ পর্যন্ত সংসদদের স্থানীয় অঞ্চল উন্নয়ন (এমপিএলএডি) প্রকল্পের অধীনে ৫২৭৫ কোটি টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বলে জানা যাচ্ছে।

বুধাবার পরিসংখ্যান পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ইন্দ্রজিৎ সিং

বুধাবার পরিসংখ্যান পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ইন্দ্রজিৎ সিং

বুধবার সংসদীয় অধিবেশন চলাকালীন এই কথা জানানো হয় বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং লোকসভায় একটি লিখিত জবাবে জানান, এখনও পর্যন্ত এমপিএলএডি প্রকল্পের আওতায় সরকার ৫৩,৭০৪.৭৫ কোটি টাকা বরাদ্দ করা হলেও তার মধ্যে ৫১ হাজার ২৬৭.৭৫ কোটি টাকা খরচ হয়েছে।

তিন বছরে সর্বাধিক রেকর্ড

তিন বছরে সর্বাধিক রেকর্ড

পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ৪ঠা মার্চ পর্যন্ত মোট অব্যবহৃত তহবিলের পরিমাণ ৫২৭৫.২৪ কোটি টাকা। গত তিন বছরের মধ্যে এই অর্থবর্ষেই অব্যবহৃত অর্থরাশি সর্বাধিক বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ২০১৯ সালে ৩১শে মার্চ পর্যন্ত এই প্রকল্পের আওতায় জমে থাকা অর্থের পরিমাণ ছিল ৪১০৩.৯৭ কোটি টাকা। একই সাথে এই সময়ে ২০১৮ সালে অব্যবহৃত অর্থের পরিমাণ ছিল ৪৮৭৭.৭১ কোটি টাকা, এবং ২০১৭ সালে ই পরিমাণ ছিল ৫০২৯.৩১ কোটি টাকা।

বার্ষিক পাঁচ কোটি টাকা খরচের সুযোগ পান সাংসদরা

বার্ষিক পাঁচ কোটি টাকা খরচের সুযোগ পান সাংসদরা

এদিকে এমপিএলএডি স্কিমের আওতায় প্রতি সাংসদ তাঁর নির্বাচনী এলাকায় বাৎসরিক ৫ কোটি টাকা উন্নয়নের জন্য খরচ করতে পারেন। জেলা কালেক্টরের সঙ্গে পরামর্শ করে কোনও সাংসদ প্রধানত এই অর্থরাশি উন্নয়নের কাজে লাগান। অন্যদিকে কোনো রাজ্যসভার সাংসদ যখন রাজ্যের এক বা একাধিক জেলায় থেকে নির্বাচিত হলে তিনি সেখানেও কাজের প্রস্তাব দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+