৫২ কোটি টাকা পড়ল সাধারণ কৃষকের অ্যাকাউন্টে! এরপর যা ঘটল জানলে আশ্চর্য হবেনই
কোথা থেকে এল! টাকা পরিমাণটা শোনার পর একথাই প্রথম মনে এসেছিল বৃদ্ধের। অনেক সময় ভুল করে অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘটনা ঘটে থাকে। তাই বলে ৫২ কোটি টাকা! হ্যাঁ এই পরিমান টাকাই এসেছে বিহারের মুজফ্ফরপুরের এক বৃদ্ধের পেনশন অ্যাকাউন
কোথা থেকে এল! টাকা পরিমাণটা শোনার পর একথাই প্রথম মনে এসেছিল বৃদ্ধের। অনেক সময় ভুল করে অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘটনা ঘটে থাকে। তাই বলে ৫২ কোটি টাকা! হ্যাঁ এই পরিমান টাকাই এসেছে বিহারের মুজফ্ফরপুরের এক বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে। তাঁর অজান্তেই এসেছে সেই টাকা।

জানা গিয়েছে, বিহারের বাসিন্দা ওই ব্যক্তির নাম রাম বাহাদুর শাহ। বিহারের কাটরা থানা এলাকার বাসিন্দা তিনি। সম্প্রতি ওই বৃদ্ধ নিজের পেনশন অ্যাকাউন্টের কত টাকা আছে তা জানতে ব্যালেন্স চেক করান। স্থানীয় সিএসপি আধিকারিকের কাছে গিয়ে জানতে চান অ্যাকাউন্টে কত টাকা আছে।
নিজের আধিকারিকের হাতে আধার কার্ড দিয়ে ব্যালান্স জানতে চান। এরপর আঙুলের ছাপ দিতেই জানা যায় টাকার পরিমাণ। আর তা দেখেই চক্ষু চড়কগাছ। বৃদ্ধ জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে ৫২ কোটি টাকা জমা রয়েছে। এদিকে রাম বাহাদুরের অ্যাকাউন্টে এই টাকা দেখে চমকে যান ওই সিএসপি আধিকারিকও।
রাম বাহাদুর জানান, তিনি পেশায় একজন কৃষক। ছেলে সুজিত কুমারের সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে, তাঁর বাবার অ্যাকাউন্টে যে ৫২ কোটি টাকা এসেছে তার থেকে কিছু টাকা অন্তত দেওয়া হয়। তিনি বলেন, 'আমরা এত টাকা দেখে চমকে গিয়েছি। আমরা চাষ করে খাই।
আমাদের সরকারের কাছে আর্জি, এই টাকা থেকে অন্তত যদি কিছু টাকা আমাদের দেওয়া হয় তা হলে বাবার বাকি জীবনটা নিশ্চিন্তে কাটতে পারে। সুজিত জানায়, আমরা খুবই গরীব। সে কারণে বাবাকে এই বয়সেও মাঠে গিয়ে কাজ করতে হয়। কাটরা থানার সব ইন্সপেক্টর মনোজ পাণ্ডে জানিয়েছেন, এলাকার লোকজন ও সংবাদমাধ্যম থেকে এই খবর জানতে পেরেছেন তাঁরা। বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়েছেন তাঁরা।
এমনকি যে ব্যাঙ্কে ওই বৃদ্ধের অ্যাকাউন্ট রয়েছে সেখানকার আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও বিহারে এই ধরনের ঘটনা প্রথমবার নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। সম্প্রতি কাটিহার থানা এলাকার দুই স্কুল ছাত্রের অ্যাকাউন্টেও একই রকম ভাবে ৯০০ কোটি টাকা ঢুকেছে।
পরে তদন্ত করে পুলিশ জানতে পারে, সফটওয়ারের সমস্যা জনিত কারণে ওই টাকা দেখাচ্ছিল। আসলে অ্যাকাউন্টে এত টাকা ছিলই না। উল্লেখ্য, এমন ঘটনা নতুন কিছু নয়। মাঝে মধ্যে দেশের বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে পড়ে এই টাকা। যা নিতে রীতিমত হুলস্থুল বেঁধে যায়। এক্ষেত্রেও এমনটাই ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications