TMC: সাকেত গোখেলকে গ্রেফতারের প্রতিবাদ, নির্বাচন কমিশনে যাচ্ছে টিএমসির প্রতিনিধি দল

TMC: সাকেত গোখেলকে গ্রেফতারের প্রতিবাদ, নির্বাচন কমিশনে যাচ্ছে টিএমসির প্রতিনিধি দল

দলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেলকে অনৈতিক ভাবে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী বিধির মধ্যেই গুজরাত পুলিশ গ্রেফতার করেছে। তারই প্রতিবাদে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দল। জামিন পাওয়ার পর দ্বিতীয়বার গ্রেফতার করা হয়েছে সাকেত গোখেলকে। তার প্রতিবাদে সরব হয়েছিলেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

দলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেলকে পর পর ২ বার গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। নির্বাচনী বিধি লাগু থাকার মধ্যেই গ্রেফতার করা হয়েছে সাকেতকে। তারই প্রতিবাদে আজ নির্বাচন কমিশনে নালিশ জানাতে যাচ্ছে বিজেপি। ৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ওব্রায়েন, মৌসম নূর, সুখেন্দু শেখর রায়, সৌগত রায়। তাঁরা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানাবেন গুজরাত পুলিশের বিরুদ্ধে। নির্বাচনী বিধির মধ্যে কী ভাবে কাজ করে গুজরাত পুলিশ তা নিয়ে সরব হবেন তাঁরা।

গ্রেফতার সাকেত গোখেল

গ্রেফতার সাকেত গোখেল

তৃণমূল কংগ্রেেসর সর্বভারতী মুখপাত্র সাকেত গোখেলকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান সফরের দিনই সাকেত গোখেলকে গ্রেফতার করা হয়। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে সাকেতকে গ্রেফতার করে গুজরাতের আহমেদাবাদে নিয়ে আসে পুলিশ। গুজরাত বিধানসভা ভোটের জয়ের পরের দিনই জামিনে মুক্তিপান তিনি। জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাকেতকে গ্রেফতার করে পুলিশ। মোরবি বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তাঁকে গ্রেফতার করা হয়। সাইবার ক্রাইমের ধারায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।

তীব্র নিন্দায় মমতা

তীব্র নিন্দায় মমতা

সাকেত গোখেলের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুষ্করে ব্রহ্মামন্দিরে পুজো দিতে গিয়ে তিনি সাকেত গোখেলের গ্রেফতারি নিয়ে সরব হন। তিনি অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার বশে গ্রেফতার করা হয়েছে সাকেতকে। বিজেপির বিরুদ্ধে রীতিমত তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন নির্বাচনী বিধির মধ্যেই সাকেতকে গ্রেফতার করা হয়েছে। এর থেকেই স্পষ্ট বিজেপি সরকার কী করতে চাইছে।

নিশানা অভিষেকের

নিশানা অভিষেকের

সাকেত গোখেলতে গ্রেফতারির প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের েসকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনও আত্মসমর্পণ করেছে বিজেপির কাছে। সেকারণেই নির্বাচনী বিধির মাঝেই গ্রেফতার করা হয়েছে সাকেতকে। সাকেত গোখেলের পরিবারের পাশে থাকার জন্য ৫ সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গুজরাতের মোরবিতে। সেখানে সাকেতের জামিনের বন্দোবস্ত করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+