প্রবল তুষারধসে কাশ্মীরে নিখোঁজ ৫ সেনা জওয়ান
কাশ্মীরের গুয়রেজ সেক্টরে তুষার ধসের জেরে নিখোঁজ ভারতীয় সেনার ৫ জওয়ান।
কাশ্মীরের গুয়রেজ সেক্টরে তুষার ধসের জেরে নিখোঁজ ভারতীয় সেনার ৫ জওয়ান। সোমবার থেকে গুয়ারেজ সেক্টরে প্রবল তুষার ধস হতে শুরু করেছে। ভারতীয় সেন সূত্রে এমনই তথ্য জানানো হয়েছে।

বেশ কিছুদিন ধরেই জম্মু ও কাশ্মীরে আবাহাওয়ার অবস্থার অবনতি হচ্ছে । আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার অবস্থা এমনই থাকবে। হতে পারে বৃষ্টিপাতও। উল্লেখ্য, আবহাওয়ার অবনতির কারণে জওয়ানরা তুষারপাতের মধ্যে পড়ে গিয়েই এই অবস্থার শিকার হয়েছেন।
তবে জম্মু কাশ্মীর পুলিশ সূত্রের খবর, তুষারধসের মধ্যে পড়েই জাওয়ানরা নিখোঁজ হয়েছেন। তুষারধস ভারতীয় সেনার একটি পোস্ট এ আছাড়ে পড়ার পর থেকেই ওই জওয়ানদের খোঁজ মিলছে না। উল্লেখ্য, গত বছরে তুষার ধসে জম্মু কাশ্মীরে কর্তব্যরত বহু জওয়ানই বিপদগ্রস্ত হন।












Click it and Unblock the Notifications