তিন তালাক ইস্যু : পাঁচ ধর্মের পাঁচ বিচারপতির সামনে শুনানি শুরু বৃহস্পতিবার থেকে

তিন তালাক নিয়ে বেঞ্চ গঠিত হয়েছে সুপ্রিম কোর্টে। তিল তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি যারা আলাদা পাঁচটি ধর্মের, তাঁরা শুনানির শেষে রায়দান করবেন।

তিন তালাক নিয়ে বেঞ্চ গঠিত হয়েছে সুপ্রিম কোর্টে। তিল তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি যারা আলাদা পাঁচটি ধর্মের, তাঁরা শুনানির শেষে রায়দান করবেন। এদিন বৃহস্পতিবার থেকে শুনানি শুরু হবে সর্বোচ্চ আদালতে।

এই ধরনের সংবেদনশীল মামলায় পিটিশন দাখিল হওয়ার পরে যে বেঞ্চ গঠিত হয়েছে তাতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহর (শিখ), বিচারপতি কুরিয়েন জোসেফ (ক্রিশ্চিয়ান), আরএফ নরিম্যান (পার্সি), ইউইউ ললিত (হিন্দু) ও আবদুল নাজির (মুসলমান)।

তিন তালাক ইস্যু : পাঁচ ধর্মের পাঁচ বিচারপতির সামনে শুনানি

এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে, কোনও মামলার বিচারের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ভারতীয় সংবিধানেও ঘটনার সঙ্গে ধর্মকে মিলিয়ে দেওয়ার সাংবিধানিক অধিকার নেই। কারণ প্রত্যেক বিচারক বা বিচারপতিই শপথগ্রহণের সময় সংবিধান মেনে আইনকার্য পরিচালনার কথা বলেন। তিনি বা তাঁরা এমন কোনও কাজ করেন না যাতে ধর্মের, জাতির তথা ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়। ভারতীয় দণ্ডবিধি মেনে আইনের মধ্যে থেকেই তাঁরা রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, এই তিন তালাক মামলায় মোট ছয়টি পিটিশন আদালতে জমা পড়েছে। খুরান সুন্নথ স্যোসাইটি, শায়রা বানো, আফরিন রেহমান, গুলশন পরভীন, ইশরত জাহান ও আতিয়া সাবরি পিটিশন জমা করেছেন। তারই শুনানি এবার সর্বোচ্চ আদালতে শুরু হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+