Indian Army: ১৫০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি উল্টে মৃত ৫ জওয়ান, লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা
Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের মেন্ধরে নিয়ন্ত্রণরেখার (Line of Control) কাছে সেনাবাহিনীর গাড়ি (Military Vehicle) খাদে উল্টে মৃত্যু ৫ জওয়ানের। আহত একাধিক সেনা জওয়ান (Indian Army)। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
ইতিমধ্যেই ৫ জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছেন উদ্ধারকারীরা। বেশকয়েকজন জওয়ান সংকটজনক অবস্থায় রয়েছেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, গাড়িটিতে মোট ১০ জন জওয়ান ছিলেন। যাদের মধ্যে ৫ জন মারা গিয়েছেন।

পুঞ্চে (Poonch) কর্তব্যরত অবস্থায় গাড়ি খাদে উল্টে ৫ জওয়ানের (5 Jawan dead) মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্টে সেনাবাহিনীর তরফে এমনটাই জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধেয় আচমকাই খাদে চাকা গড়িয়ে যায় সেনাবাহিনীর গাড়িটির। এক পুলিশকর্তা জানান, নিয়ন্ত্রণরেখায় বালনোই ঘোরা পোস্ট এলাকা থেকে নিলামে সদর দফতরের দিকে সেনাবাহিনীর গাড়িটি যাচ্ছিল। ঘোরা পোস্টের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়িটি। চালক-সহ মোট ১০ জন জওয়ান ছিলেন গাড়িটিতে।
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় কিউআরটি টিম। মানকোট থেকে পুলিশের টিমও রওনা দেয় ঘটনাস্থলে। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে তারা। জম্মু ও কাশ্মীরার পার্বত্য এলাকায় রাস্তায় প্রায়শই খাদে গাড়ি উল্টে যায়।
গত ১৫ ডিসেম্বর জাডিকুশি-গুরেজগামী রাস্তায় সেনাবাহিনীর গাড়ি উল্টে গিয়ে ২ জওয়ানের মৃত্যু হয়েছিল। তার আগে সেপ্টেম্বর মাসে সুকরালা মাতা আশ্রম রোডেও গাড়ি উল্টে এক জওয়ানের মৃত্ হয়েছিল। আহত হয়েছিলেন ৬ জন জওয়ান।












Click it and Unblock the Notifications