কংগ্রেসের সভাপতি নির্বাচনে জয়ী মল্লিকার্জুন খাড়গে, অবৈধ ঘোষণা ৪০০টির বেশি ভোট
কংগ্রেসের সভাপতি নির্বাচনে ৪১৬টি ভোট বাতিল করা হয়েছে,
বুধবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে ৪০০টির বেশি ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের প্রতিনিধিরা ভোট দেননি বলে অভিযোগ। কংগ্রেসের সভাপতি নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে। শশী থারুরের জন্য প্রতীক রাখা হয়েছিল হৃদয় ও তির এবং মল্লিকার্জুনের জন্য প্রতীক রাখা হয়েছিল স্বস্তিক চিহ্ন।

দলীয় সূত্রে খবর, কংগ্রেস প্রতিনিধিরা কাকে ভোট দিতে চেয়েছেন তা স্পষ্ট হওয়ার পরেও ৪০০টির বেশি ভোট বাতিল করা হয়েছে। বুধবার গণনার সময় ৯,৩৮৫টি ভোটের মধ্যে ৪১৬টি বাতিল করা হয়েছে। জনা গিয়েছে, একটি গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সেখানে থারুর জন্য হৃদয় ও তির প্রতীক ও মল্লিকার্জুনের স্বস্তিক চিহ্ন থাকে। ভোটারদের যে কোনও একটিতে টিক দেওয়ার কথা ছিল। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ভোটাররা দুটিতে টিক চিহ্ন দিয়েছেন। কেউ আবার ব্যালট পেপারে পছদের প্রার্থীর নাম রাহুল গান্ধী লিখেছে। কিছু ভোট অবৈধ হয়ে ব্যালটে সাক্ষর করার জন্য। এটি গোপন ব্যালট ভোট ছিল। সেখানে সাক্ষরকে অবৈধ ঘোষণা করা হয়েছিল।
কংগ্রেসের নির্বাচনের চেয়ার পার্সন মধুসূদন মিস্ত্রী প্রাথমিক অনুমানে মনে করেছিলেন ৯৭৯৭ টি ভোট পড়েছে। কিন্তু ভোট গণনার সময় দেখা যায় ৯৩৬৮৫টি ভোট পড়েছে। শশী থারুর ১,০৭২টি ভোট পেয়েছে। অন্যদিকে মল্লিকার্জুন খার্গে৭,৮৯৭ টি ভোট পেয়ে জয়ী হয়েছে। দুই দশকের বেশি সময় পরে গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি হলেন।
ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেসের সদর দফতরের সামনে খার্গের সমর্থকরা উল্লাস শুরু করেন। সচিন পাইলট, গৌরব গগৈ, তারিক আনোয়ারের মতো নেতারা খার্গের সঙ্গে দেখা করেন। অভিনন্দন জানান খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী থারুর। তিনি বলেন, যদিও সভাপতি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য আমার শুভেচ্ছা রইল। যে কোনো ধরনের সাহায্যের জন্য প্রস্তুত। যদিও অনেকে মনে করছেন, রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের পছন্দের প্রার্থী ছিলেন বলে এই নির্বাচনে জয়ী হয়ওা অনেকটা সহজ হয়েছে।
মল্লিকার্জুন কংগ্রেসের প্রবীণতম নেতা। তাঁর বয়স প্রায় ৮০ বছরের। কয়েক দশক ধরে তাঁর লঙ্গে কংগ্রেসের যোগ। পেশায় তিনি একজন আইনজীবী। প্রথমে গান্ধী পরিবারের পছন্দের তালিকায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ছিলেন। রাজস্থানের বিদ্রোহী বিধায়কদের জেরে গেহলটকে নিজের অবস্থান থেকে সরে আসতে হয়। সেই সময় মল্লিকার্জুন প্রার্থী হন। গান্ধীরা নিজেদের ঘনিষ্ঠকে সভাপত্র রেখে কংগ্রেসের রাশ ধরে থাকতে চাইলে।












Click it and Unblock the Notifications