কাশ্মীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে ভারতীয় সেনার হাতে নিহত চার জঙ্গি

শ্রীনগর, ১১ সেপ্টেম্বর : উত্তর কাশ্মীরে নওগ্রাম সেক্টরের কাছে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে সেনার হাতে নিহত হল চার জঙ্গি। এদিন খবর পেয়ে একেবারে সীমান্তেই অপারেশন চালিয়ে জঙ্গি নিধন সাঙ্গ করেছে সেনাবাহিনী। [হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের মাথাব্যথার নয়া কারণ এই জঙ্গি! কি এর পরিচয়?]

সেনাবাহিনী সূত্রে খবর আসে, সীমান্ত পেরিয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র হাতে জঙ্গিদের একটি দল নওগ্রাম দিয়ে ভারতে প্রবেশ করেছে। এরপরই তৎপর হয়ে ওঠে সেনা। [কাশ্মীরে অশান্তির জন্য দায়ী জওহরলাল নেহেরু!]

সীমান্তে অনুপ্রবেশ করতে গিয়ে ভারতীয় সেনার হাতে নিহত ৪ জঙ্গি

সঙ্গে সঙ্গে এনকাউন্টারের প্রস্তুতি নেওয়া হয়। বেশ কিছুক্ষণ এনকাউন্টার চলার পরে চার জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। মনে করা হচ্ছে, এরা সকলেই পাকিস্তানের বাসিন্দা। এদের কাছে একে৪৭ রাইফেল ও প্রচুর পরিমাণে গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা গিয়েছে। [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

এদিকে পুলওয়ামা জেলার করিমাবাফে যৌথ নিরাপত্তা দলের হানার পরে বেশ কয়েকজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। সেনা-আধাসেনা ও পুলিশের যৌথ বাহিনী হানা দেওয়ার নামে বাড়িতে ঢুকে লুঠপাঠ চালিয়েছে বলেও অভিযোগ গ্রামবাসীদের। [কাশ্মীরে নিহত হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির জঙ্গি হয়ে ওঠার কাহিনি]

সেনার সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জন গ্রামবাসী আহত হয়েছে বলেও জানা গিয়েছে। তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও সেনার তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। পুঞ্চে সেনার ৯৩ ব্রিগেডের সদর দফতরের কাছে একটি নির্মীয়মান বাড়ি থেকে এদিন সাতসকালে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখনই এক পুলিশকর্মী নিহত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+