বিধানসভা ভোটের দলবদলের খেলা শুরু উত্তর প্রদেশে, ৪ সপা নেতা যোগ দিলেন বিজেপিতে
বিধানসভা ভোটের দলবদলের খেলা শুরু উত্তর প্রদেশে, ৪ সপা নেতা যোগ দিলেন বিজেপিতে
উত্তর প্রদেশে ভোটের আগে বড় ধাক্কা সমাজবাদী পার্টি শিবিরে। হঠাৎ করে ৪ সমাজবাদী নেতা যোগ দিলেন বিজেপিতে। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী দিনেশ শর্মা এবং কেশব প্রসাদ শর্মার উপস্থিতিতে চার সমাজবাদী পার্টি নেতা যোগ দেন বিজেপি। আর মাত্র তিন মাস হাতে সময় রয়েছে। তার আগে হঠাৎ করে দল বদল শুরু হয়ে যাএয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

যদিও এবিপি সি ভোটার দাবি করেছে এবারও উত্তর প্রদেশে জিতবে বিজেপি। তবে আসন সংখ্যা অনেকটাই কমবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। সমাজবাদী পার্টিও ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করেছিল। কিন্তু হঠাৎই ছেদ পড়ল তাতে। রবি শঙ্কর সিং পাপ্পু, সিপি চাঁদ, অক্ষয় প্রতাপ সিং অবং রাম নিরঞ্জন নামে চার সমাজবাদী পার্টি নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। হঠাৎ করে কেন তারা বিজেপিতে যোগ দিলেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরা সকলেই বিধান পরিষদের সদস্য।
বিজেপিতে যোগ দিতেই চার নেতা দাবি করেছেন এবার অনায়াসেই বিজেপি জিতবে উত্তর প্রদেশে। বিজেপি এই নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে। একের পর এক বড় প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীষ গতকালই উদ্বোধন করেছেন এক্সপ্রেস ওয়ের। সড়কের উপর একেবারে যুদ্ধ বিমানে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী। তারপরে বায়ুসেনার এয়ার শো দেখেছেন তিনি। যুদ্ধবিমান নামতে পারে এমন ভাবেই তৈরি করা হয়েছে এক্সপ্রেসওয়েটি। এতে বড় সুবিধা হবে উত্তর প্রদেশের। দিল্লি থেকে মাত্র ১০ ঘণ্টায় বিহারে পৌঁছথে যাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এর আগে কুশীনগরে বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট ব্যঙ্ক শক্তিশালী করতেই উত্তর প্রদেশকে কেন্দ্র করে একের পর এক বড় প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। সমাজবাদী পার্টিও বসে ছিল না। একের পর এক কর্মসূচি নিয়েছিল সমাজবাদী পার্টি। কয়েকদিন আগেই কনৌজে সমাজবাদী পার্টির নামে উদ্বোধন সুগন্ধী বাজারে এনেছেন অখিলেশ যাদব। ব্রাহ্মণদের নিয়ে সভাও করেছে সমাজবাদী পার্টি নেতা। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিএসপি নেতা অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। বেশ ভাল করে ঘর গোছাতে শুরু করেছিল সপা। কিন্তু হঠাৎ করে চার নেতার বিজেপিতে যোগদানে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
যদিও দলবদলের রাজনীতি উত্তর প্রদেশে নতুন নয়। প্রতিবছর ভোটের আগেই শুরু হয়ে যায় দলবদল। এবার বিজেপির দিকে পাল্লা ভারী। যোগী জনপ্রিয়তা হারালেও এবছর ক্ষমতায় থাকছে বিজেপি। তাই বিজেপির টিকিটেই জয় আসবে সেটা বুঝতে পেরেছেন অনেক নেতাই। সেকারণেই যাঁরা টিকির পাবেন না বলে আঁচ করতে শুরু করেছেন তাঁরি বিজেিপর পথে হাঁটছেন। কারণ প্রার্থী নয় উত্তর প্রদেশের ভোট রাজনীতিতে বিজেপিই শেষ কথা।












Click it and Unblock the Notifications