মুম্বই ক্রুেজ রেভ পার্টির ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থা এবার NCB-র স্ক্যানারে, গ্রেফতার ৪ কর্মী
মুম্বই ক্রুেজ রেভ পার্টির ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থা এবার NCB-র স্ক্যানারে, গ্রেফতার ৪ কর্মী
মুম্বইয়ে ক্রুজ শিপে রেভ পার্টির ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করল এনসিবি। এই রেভ পার্টি যারা আয়োজন করেছিল সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাক ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নমাস ক্রে নামে দিল্লির েই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই সংস্থাটিই মুম্বই থেকে গোয়া গামী কোর্ডালিয়া ক্রুজ শিপে রেভ পার্টির আয়োজন করেছিলেন।

ধৃতদের আজই আদালতে পেশ করা হয়েছিল। তাঁদের মধ্যে রয়েছেন কোম্পানির ডিরেক্টর সমীর সেঘাল, গোপালজি আনন্দ এবং মানব সিংঘাল এবং ভাস্কর অরোরা। সংস্থার আরও তিন কর্মীর খোঁজ চালাচ্ছে এনসিবি। রেভ পার্টির আরও অরগানাইজারদেরও সমন পাঠিয়েছে এনসিবি। এই রেভ পার্টিতে রেড করেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করে এমসিবি।
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ আরবাজ মার্চেন এবং মুনমুন ধামেচাকেও গ্রেফতার করা হয়েছে। আরবাজ এবং মুনমুন আরিয়ানের অনেক পুরনো বন্ধু। আরবাজের সঙ্গে ১৫ বছরের বন্ধুত্ব আরবাজের। আরবাজকে জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছে এনসিপি। তারা জানিেয়ছে গোয়ার এক পেডলারের কাছ থেকে মাদক কিনত তারা। এনসিবি জানতে পেরেছে বিট কয়েনের মাধ্যমেই মাদক কেনাবেচা হত। রেভ পার্টি থেকে ১৫ লক্ষ টাকা ক্যাশও উদ্ধার হয়েছে।
শহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং তার বন্ধু আরবাজ মার্চেন্টকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের কাছে আগেই এনসিবি আধিকারিকরা আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানিেয়ছিল। আরিয়ান খানের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। আরিয়ান জানিয়েছেন লন্ডনে পড়তে যাওয়ার সময় েথকেই তিনি মাদক নিতেন। দুবাইয়ে থাকাকালীনও মাদক নিতেন িতনি। শাহরুখ পুত্রে এই গ্রেফতারিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। এখনও পর্যন্ত প্রকাশ্যে এই নিয়ে মুখ খোলেননি কিং খান। খবর পাওয়ার পরেই শাহরুখের বাড়িতে ছুটে গিয়েছিলেম সলমন খান।












Click it and Unblock the Notifications