রাতভর গুলির লড়াই জম্মু ও কাশ্মীরে, নিকেশ চার জঙ্গি
জোড়া এনকাউন্টার হল জম্মু ও কাশ্মীরে এবং খতম হল চার জঙ্গি। জানা গিয়েছে এতে খতম হয়েছে তিন জইশ- ই-মহম্মদ জঙ্গি। একজন ছিল স্থানীয় জঙ্গি। মঙ্গলবার রাতে এই এনকাউন্টার হয়। তাতেই খতম হয় এই চার জঙ্গি। একটি সেনা অপারেশন হয় দ্রাচে অপরটি হয় সোপিয়ানের মোলুতে।

জঙ্গিকে খতম
জানা গিয়েছে যে নিরাপত্তারক্ষীরা যে তিন জন জঙ্গিকে যাদের খতম করা হয়েছে দ্রাচ অঞ্চলে এবং এক জঙ্গিকে নিকেশ করা হয় মোলুতে। টুইটারে পুলিশ জানিয়েছে যে, হানান বিন ইয়াকুব জামশেদ নামে এক জঙ্গিকে নিকেশ করেছে সেনা। এই জঙ্গি ২ অক্টোবর পুলওয়ামার পিংলানা জেলার এসপিও হত্যায় যুক্ত ছিল।

কাশ্মীরে শাহ
একদিন আগেই জম্মু ও কাশ্মীরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবারই তিনি গিয়েছেন উপত্যকায়। তারপরেই এই ঘটনা। তিন দিনের জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছে অমিত শাহ। তিনি গতকাল মঙ্গলবার রাজৌরিতে একটি সভাও করেন বলে জানা গিয়েছে। আজ বুধবার তাঁর বারামুলায় একটি সভা করার কথা রয়েছে। তার মাঝেই এই সেনা জঙ্গি গুলির লড়াই।

খানা তল্লাশি
তিন দিন আগে একইভাবে খানা তল্লাশি চালানো হয়েছিল বাসখামের ইসমাহিব অঞ্চলে। এটিও ছিল জম্মু ও কাশ্মীরের সোপিয়ান অঞ্চলের এলাকা। সেনারা একটি জঙ্গিকে নিকেশও করেছিল বলে জানা যায়। তার সঙ্গে লস্কর-ঐ-তৈবার যোগ ছিল বলে জানা গিয়েছে। ওই একই দিনে বাগে আনা হয়েছিল আরও দুই জঙ্গিকেও।

দুই বিস্ফোরণে
গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর আটঘন্টার ব্যবধানে উধমপুরে পরপর দুই বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। সেখানে কারও মৃত্যু না হলেও, গোয়েন্দা তদন্তে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য উঠে এসেছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই শীতের আগেই যতটা বেশি সম্ভব সন্ত্রাসবাদীদের কাশ্মীরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা দেখাতে চাইছে কাশ্মীর উপত্যকা অস্থির।
পাকিস্তানে বসেই ষড়যন্ত্র চালানো হচ্ছে। আরও বেশি করে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে কাশ্মীরকে আরও বেশি অস্থির করে তুলতে চাইছে প্রতিবেশী দেশ। তাদের হিংসার লক্ষ্য হল, এটাই দেখানো যে, স্থানীয়রা উপত্যকায় নয়াদিল্লির নেতৃত্ব মানতে রাজি নয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বিস্ফোরণের মাধ্যটমে হত্যাকাণ্ড চালানো ছাড়াও টার্গেট কিলিংয়েও পরিস্থিতি অশান্ত করতে চাইছে। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, শ্রীনগর এবং আশপাশের এলাকায় অন্তত ৩০০ অস্ত্র রয়েছে, যা নিয়ে যে কোনও সময় হামলা চালানো যেতে পারে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications