বিশ্বের ৫০ যশস্বিনীর তালিকায় ভারতের চার

বাণিজ্যিক তথা কর্পোরেট জগতে এক ডাকে চেনে, এমন ৫০ জন দাপুটে কর্ত্রীর একটি তালিকা প্রকাশ করল 'ফরচুন' পত্রিকা | দেখা যাচ্ছে, সারা বিশ্ব থেকে বেছে নেওয়া ক্ষমতাশালী নারীদের ওই তালিকায় ভারতের চারজন জায়গা করে নিয়েছেন | এঁরা হলেন চন্দা কোছার, চিত্রা রামকৃষ্ণ, শিখা শর্মা ও নয়নালাল কিদওয়াই | 'ফরচুন'-এর মতে, এঁদের কর্মকুশলতা অর্থনীতিকে নতুন দিশা দেখিয়েছে |
চন্দা কোছার হলেন আইসিআইসিআই ব্যাঙ্ক-এর সিইও | ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক মূলত এঁর হাত ধরেই ছড়িয়ে পড়েছে মফসসলেও | সহজ শর্তে ঋণ দিয়ে যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক | স্টেট ব্যাঙ্ক ছাড়া অন্যান্য ব্যাঙ্ককে এটিএম সংখ্যাতেও এরা পিছনে ফেলে দিয়েছে | এ সবই চন্দা কোছারের মস্তিষ্কপ্রসূত | আর তাই স্বাভাবিকভাবেই 'ফরচুন'-এর ওই তালিকায় তিনি চতুর্থ স্থান অর্জন করেছেন |
সতেরোতম স্থানে রয়েছেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর প্রধান চিত্রা রামকৃষ্ণ | ইনি শেয়ার বাজারে পুরুষপ্রাধান্য খর্ব করেছেন | এর আগে কোনও মহিলা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর প্রধান হননি | ওই তালিকায় ৩২তম স্থান দখল করেছেন এক্সিস ব্যাঙ্ক-এর সিইও শিখা শর্মা | এঁর নেতৃত্বে লাভের অঙ্ক ক্রমশ বেড়েই চলেছে এক্সিস ব্যাঙ্ক-এর | এইচএসবিসি ব্যাঙ্ক-এর কর্ত্রী নয়নালাল কিদওয়াই রয়েছেন ৪২তম স্থানে | প্রসঙ্গত, ২০১২-তে অনুরূপ একটি তালিকা প্রকাশ করেছিল 'ফরচুন' পত্রিকা | সেখানে চন্দা কোছার, শিখা শর্মা ও নয়নালাল কিদওয়াই ছিলেন | কিন্তু এই প্রথম উঠে এসেছে চিত্রা রামকৃষ্ণের নাম |
'ফরচুন'-এর ওই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ব্রাজিলীয় কোম্পানি 'পেত্রোবাস'-এর সিইও মারিয়া দস গ্রাকাস ফস্টার | দ্বিতীয় স্থানে আছেন তুরস্কের সাবাঞ্চি হোল্ডিং-এর গুলের সাবাঞ্চি | তৃতীয় স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার গেল কেলি | 'ফরচুন' পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি আলাদা তালিকা তৈরি করেছে | সেখানে প্রথম স্থানে আছেন আইবিএম-এর কর্ত্রী জিনি রমেটি | দ্বিতীয় স্থানে পেপসির সিইও ইন্দ্রা নুয়ি | জন্মসূত্রে ভারতীয় ইন্দ্রা নুয়ির কৃতিত্ব হল, তিনি পেপসির প্রবল প্রতিদ্বন্দ্বী কোকা কোলার সঙ্গে টক্কর দিয়েছেন | এঁর হাত ধরেই আজ পেপসি সারা বিশ্বে ২২০০ কোটি ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তার করেছে | 'ফরচুন' পত্রিকায় তাই তিনি ভূয়সী প্রশংসিত হয়েছেন |
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications