এবার করোনা ভ্যাকসিন পাবেন সাধারণ মানুষ! কবে থেকে শুরু হচ্ছে টিকাকরণ?
এবার ৫০ ঊর্ধ্বদের করোনা টিকা দেবে সরকার৷ আগামী মাস অর্থাৎ মার্চ থেকেই শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ৷ পূর্বের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই দফায় ৫০ ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা টিকা৷ আজ লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷

আগামী মাস থেকেই শুরু হতে পারে তৃতীয় দফার টিকাকরণ
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, 'এটি সম্ভব যে প্রথম ও দ্বিতীয় দফার টিকাকরণের পর আগামী মাস থেকেই শুরু হতে পারে তৃতীয় দফার টিকাকরণ৷ এই দফায় দেশজুড়ে ৫০ ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা টিকা৷ তবে, এই মুহূর্তে তৃতীয় দফার টিকাকরণের জন্য নির্দিষ্ট দিন ঘোষণা করা অনেকটাই কঠিন৷ তবে আশা করা যায়, মার্চের দ্বিতীয়,তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে টিকাকরণ৷'

পুলিশকর্মীদের করোনা টিকা দেওয়া হচ্ছে
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, '১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে চালু হয়েছে করোনা ভ্যাকসিনের প্রথম দফার টিকাকরণ৷ যেখানে দেশের এক কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে৷ ২ ফেব্রুয়ারির থেকে দেশের বিভিন্ন প্রান্তে চালছে দ্বিতীয় দফার টিকাকরণ৷ এই দফায় প্রায় দুই কোটি প্রথম সারির যোদ্ধা যেমন প্রশাসনের আধিকারিক, পুলিশকর্মীদের করোনা টিকা দেওয়া হয়েছে৷'

২২টি দেশ ভারতের কাছে ভ্যাকসিন কিনতে চেয়ে আবেদন করেছে
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ভ্যাকসিন সরবরাহের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২২টি দেশ ভারতের কাছে আবেদন জানিয়েছে৷ তারমধ্যে ১৫টি দেশকে ইতিমধ্যেই ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে৷ লোকসভা অধিবেশনে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷

১৫টি দেশকে ইতিমধ্যেই টিকা পাঠিয়েছে ভারত
আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে উত্তর দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,'আমরা এখনও পর্যন্ত মোট ২২টি দেশের তরফে ভ্যাকসিন সরবরাহের আবেদন পেয়েছি৷ এছাড়াও ১৫টি দেশকে ইতিমধ্যেই চুক্তিভিত্তিক ও সহায়তা অনুদান উভয় হিসেবেই ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে৷'

১০৫ লক্ষ ডোজ চুক্তিভিত্তিক হিসেবে সরবরাহ করা হয়েছে
২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিনের ৫৬ লক্ষ ডোজ সহায়তা অনুদান হিসেবে ও ১০৫ লক্ষ ডোজ চুক্তিভিত্তিক হিসেবে সরবরাহ করা হয়েছে৷ বলেও এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন৷ প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশীয় দুইটি ভ্যাকসিন কোভ্যাকসিন ও কোভিশিল্ডকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)৷
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications