Air India: 'অসুস্থ' ৩০ জনকে ছেঁটে দিল এয়ার ইন্ডিয়া, সতর্ক করা হল বাকিদের! নজর বৈঠকে
Air India: হঠাত অসুস্থ হয়ে পড়া ৩০০ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এয়ার ইন্ডিয়া! চাকরি গেল কমপক্ষে ৩০ জন কেবিন ক্রু'য়ের। ঘটনা মোটেই ভালো চোখে নিচ্ছে না কতৃপক্ষ। ফলে আরও বেশ কয়েকজনের চাকরি যেতে পারে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে কর্মীদের সতর্ক করা হয়েছে বলে খবর। এই অবস্থায় যদিও কেবিন ক্র'সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে পারে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজমেন্ট (Air India)। সেখানে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার রাতে হঠাত করে গণছুটিতে চলে যান এয়ার ইন্ডিয়ার (Air India) কমপক্ষে ৩০০ জন সদস্য। অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার কাজে যোগ দেননি এই সমস্ত কর্মীরা। এমনকি ফোনেও তাঁদের পাওয়া যায়নি। আর এই কারণে অন্তত ৮০ টি বিমান এয়ার ইন্ডিয়ার বাতিল হয়।
তালিকায় দেশ এবং বিদেশের একাধিক বিমান ছিল। ঘটনায় নড়েচড়ে বসে টাটার অধীনে থাকা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজমেন্ট (Air India)। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা। এমনকি সরকারের আরও বেশ কয়েকটি সংস্থাও এই বিষয়ে নড়েচড়ে বসে।
আর এরপরেই কড়া পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া (Air India)। নীতির বিরুদ্ধে হেঁটেছেন কর্মীরা। আর সেই কারণেই এহেন কড়া পদক্ষেপ বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছে টাটা গ্রুপ। এরপর থেকেই একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।
নয়া এমপ্লয়মেন্ট টার্মের বিরুদ্ধে চাপা ক্ষোভ তৈরি হয়েছে এয়ার ইন্ডিয়ার কর্মীদের (Air India) মধ্যে। এমনকি এই বিষয়ে আন্দোলনও করেছেন তাঁরা। কর্মীদের দাবি, সংস্থার নয়া টার্ম অনুযায়ী কর্মীদের সঙ্গে অসম ব্যবহার করা হচ্ছে। সিনিয়র পোস্টের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগের ক্ষেত্রে অনেক অস্বচ্ছতা থেকে যাচ্ছে বলে অভিযোগ। নীচের পোস্টে চাকরি দেওয়া হচ্ছে বলে দাবি।
এখানে শেষ নয়, বেতন প্যাকেজ ঠিক নেইও, বদলানো হচ্ছে ডিউটি রোস্টার, অনেক ক্ষেত্রেই বিশ্রামের সময় ক্র'রা পাচ্ছেন না বলে অভিযোগ। এই বিষয়ে এক্সপ্রেসের (Air India) ম্যানেজমেন্টকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ কর্মীদের। আর সেই কারনেই কার্যত গণছুটি বলে মনে করা হচ্ছে।
তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে জানানো হয়েছে। প্রয়োজনে অন্য দিনের টিকিটও কেটে দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে বিমান সংস্থার তরফে।
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা












Click it and Unblock the Notifications