৩০ লক্ষ ডেবিট কার্ডের তথ্য ফাঁস বাজারে, আপনার কার্ড তাতে নেই তো? জেনে নিন

প্রায় ৩০ লক্ষ ব্যাঙ্ক ডেবিট কার্ড এমন এটিএমে ব্যবহার করা হয়েছে যেগুলি কার্ডের নানা গোপন তথ্য যেমন পিন নম্বরকে বাজারে ফাঁস করে দিয়েছে বলে জানা গিয়েছে।

প্রায় ৩০ লক্ষ ব্যাঙ্ক ডেবিট কার্ড এমন এটিএমে ব্যবহার করা হয়েছে যেগুলি কার্ডের নানা গোপন তথ্য যেমন পিন নম্বরকে বাজারে ফাঁস করে দিয়েছে বলে জানা গিয়েছে। বলা হচ্ছে, ব্যাং এন্ডে এক ধরনের ম্যালওয়্যার ব্যবহার করে এমন ঘটানো হয়েছে। [এটিএম ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষিত থাকুন এই ৬ উপায়ে]

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রায় ৬ লক্ষ ডেবিট কার্ডকে নতুন করে ইস্যু করানোর সিদ্ধান্ত নিয়েছে। মনে করা হচ্ছে, এই কার্ডগুলি সন্দেহজনক এটিএমে ব্যবহার করা হয়েছে। বাকী ব্যাঙ্কগুলি নিজেদের গ্রাহকদের এটিএম পিন বদলের আবেদন জানিয়েছে। [ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের টিডিএস কাটা থেকে কীভাবে বাঁচবেন?]

৩০ লক্ষ ডেবিট কার্ডের তথ্য ফাঁস, আপনার কার্ড তাতে নেই তো?

জানা গিয়েছে, এর পাশাপাশি এটিএম পিন ছাড়া যেসমস্ত আন্তর্জাতিক লেনদেন হয়, সেগুলিকেও আপাতত স্থগিত রাখা হয়েছে।

ইয়েস ব্যাঙ্কের এটিএম নেটওয়ার্ক দেখভালের দায়িত্বে থাকা একটি সংস্থার নজরে কয়েকমাস আগে আসে বিষয়টি। তবে ইয়েস ব্যাঙ্ক জানিয়েছে, এটিএম দেখভালের বিষয়ে তাদের কোনও ত্রুটি হয়নি। [আপনি হয়তো জানেন না এই পরিষেবাগুলোর জন্যও আপনার টাকা কাটে ব্যাঙ্ক!]

তবে গোলমাল ইয়েস ব্যাঙ্কের এটিএম থেকেই ছড়িয়েছে বলে সন্দেহ। কারণ এই ব্যাঙ্কের এটিএমের সংখ্যা কম থাকলেও অন্য ব্যাঙ্কের গ্রাহকেরা এদের এটিএম ব্যবহার করে টাকা তুলে থাকেন। যাকে পোশাকি ভাষায় বলা হয় 'থার্ড পার্টি ট্রানজ্যাকশন'। আর তা করেই অন্য ব্যাঙ্কের পিনও অসুরক্ষিত হয়ে পড়েছে। [এই লক্ষণগুলি থাকলে আপনি কখনও ধনী হতে পারবেন না]

রেগুলেটারি বোর্ড এই বিষয়ে জানিয়েছে, ইয়েস ব্যাঙ্কের সন্দেহজনক এটিএমগুলিকে মেইন্টেন্যান্স করা হয়েছে। যে ডেবিট কার্ডগুলি অসুরক্ষিত বলে মনে করা হচ্ছে, সেগুলিকেও যাচাই করা হচ্ছে। বাকী ব্যাঙ্কগুলিও নিজের মতো করে ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনার পরে আরবিআই-ও নড়েচড়ে বসেছে। কোনওরকম জালিয়াতির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ব্যাঙ্ককে জানানোর কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে প্রায় ৬০ কোটি ডেবিট কার্ড গ্রাহক রয়েছেন। এক একজনের অনেকগুলি করে কার্ডও থাকে। সেক্ষেত্রে ডেবিট কার্ড বা এটিএম সুরক্ষিত রাখার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+