মহাকাশে মানুষ পাঠাবে ইসরো, বাজেট ১০ হাজার কোটি, নয়া ইতিহাসের সামনে ভারত
পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত।
পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। এদেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর জন্য এই খাতে ১০ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। ২০২২ সালের মধ্যে এই কাজ সারা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন জানিয়েছেন।

ভারতে তৈরি মহাকাশযানে চাপিয়ে তিনজন ভারতীয়কে পাঠানো হবে। অন্তত সাতদিন তাঁরা মহাকাশে কাটিয়ে আসবেন। মহাকাশযান গগনযান-এ চড়ে তাঁরা যাবেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই মিশনের কথা শোনা গিয়েছিল।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস স্টেশন থেকে মহাকাশযানে চাপিয়ে তিনজনকে পাঠানো হবে। ২০২২ সালের আগে ইসরোর দুটি মানবহীন মিশন রয়েছে। জিএসএলভি মার্ক ৩-র মাধ্যমে এগুলি উৎক্ষেপিত হবে বলে জানা গিয়েছে।
ইসরো প্রধান কে সিভান বলেছেন, আমরা মানুষের উপযুক্ত পরিবেশ তৈরি করে ফেলেছি। তবে মানুষ পাঠানোর আগে দুটি উৎক্ষেপণ হবে। আগামী চল্লিশ মাসের মধ্যেই এই সফল উৎক্ষেপণ সেরা ফেলা যাবে বলে ইসরোর বিজ্ঞানীরা আশাপ্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications