Tahawwur Rana: দিল্লি পৌঁছতেই UAPA ধারায় গ্রেফতার রানা! মুম্বই হামলার 'মাস্টারমাইন্ড' ওই, বলল NIA
26/11 plotter Tahawwur Rana: নয়াদিল্লিতে নামতেই তাহাউর রানাকে (Tahawwur Hussain Rana) গ্রেফতার করল এনআইএ (NIA)। বেআইনি গতিবিধি (প্রতিরোধ) আইন অর্থাৎ ইউপিএ (UAPA Act) সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ বছরের লড়াই। অবশেষে মুম্বই হামলার 'মাস্টারমাইন্ড' তাহাউর রানাকে হাতে পেল ভারত। বিশেষ বিমানে আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছে। ইতিমধ্যেই নয়াদিল্লির পালামোর বিমানবন্দরে নেমেছে সেই বিমান।
সেখানেই এনআইএ আধিকারিকরা রানাকে (26/11 plotter Tahawwur Rana) গ্রেফতার করে। আর এরপরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে মুম্বই হামলার মাস্টারমাইন্ড যে রানা সেই দাবি করা হয়েছে। একই সঙ্গে প্রত্যাবর্তন প্রক্রিয়া যে সফল হয়েছে সেই জানানো হয়েছে।

একই সঙ্গে রানাকে হাতে পাওয়া বড় সাফল্য দাবি করে এনআইএ বলছে, এটি দীর্ঘ সময় ধরে চলা সমন্বিত একটি প্রচেষ্টার ফলাফল। আর সেই কারণেই মুম্বইয়ের ভয়াবহ হামলার মুল চক্রীকে বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এনআইএ'র আরও দাবি, ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তির অধীনে আমেরিকায় রানাকে গ্রেফতার করা হয়। যদিও ভারতের প্রত্যাবর্তন ঠেকাতে একাধিকবার মার্কিন আদালতের দ্বারস্থ হন রানা। কিন্তু বারবার তাঁর আবেদন খারিজ হয়ে যায়।
The National Investigation Agency (NIA) on Thursday evening formally arrested Tahawwur Hussain Rana, the key conspirator in the deadly 26/11 Mumbai terror attacks, immediately after his arrival at IGIA, New Delhi, following his successful extradition from the United States.… pic.twitter.com/Tg3GBrjbo5
— ANI (@ANI) April 10, 2025
ইডির দাবি, কোনও আইনি উপায় অবশিষ্ট ছিল না রানার সামনে। ভারতের প্রত্যর্পণ সময়ের অপেক্ষা ছিল। আর সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তি দাবি করা হয়েছে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
26/11 plotter Tahawwur Rana: নিয়ে যাওয়া হবে আদালতে
পাটিয়ালা আদালতে আর কিছুক্ষণ বাদেই নিয়ে যাওয়া হবে ২৬/১১ মুম্বই হামলায় জড়িত পাক বংশোদ্ভূত এই কানাডিয়ান ব্যবসায়ীকে। সশরীরে তাঁকে আদালতের সামনে নিয়ে আসা হবে। বর্তমানে গোটা দিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যা খবর, বিমানবন্দরের ভিতরে দিল্লি পুলিশের বুলেটপ্রুফ গাড়ি ঢুকে গিয়েছে। তাতেই আদালতে নিয়ে যাওয়া হবে রানাকে। ইতিমধ্যে গোটা নিরাপত্তার দায়িত্ব এনএসজি'কে দেওয়া হয়েছে।
যা খবর, ৩০ থেকে ৩৫ জন জওয়ান নিরাপত্তায় থাকছে। যে পথে রানাকে আদালতে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাতেও বাড়তি নিরাপত্তায় মোতায়েন থাকছে। রানাকে যে গাড়িতে নিয়ে যাওয়া হবে তার সামনে এবং পিছনে একাধিক সিকিউরিটি গাড়ি।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications