25th Kargil Vijay Diwas: কার্গিল যাচ্ছেন নরেন্দ্র মোদী! চিনের উদ্বেগ বাড়িয়ে সাক্ষী হবেন এই বড় ঘটনার
25th Kargil Vijay Diwas: কার্গিল (Kargil) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) । আগামীকাল শুক্রবার ঐতিহাসিক কার্গিল দিবস। ১৯৯৯ সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় দু-মাস ধরে পাকিস্তানের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ চলে। বারবার পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সেনা।
কিন্তু হাল ছাড়েনি। ২৬ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বড় জয় পায় ভারত। এরপর থেকেই এদিনটি বিজয় দিবস হিসাবে পালন করা হয়। আর এদিনটি শ্রদ্ধা জানাতেই কার্গিল সফরে (25th Kargil Vijay Diwas) যাবেন প্রধানমন্ত্রী। যুদ্ধে শহিদ জওয়ানদের বেদিতে শ্রদ্ধাও জানাবেন তিনি।

শুধু তাই নয়, শিনকুন লা টানেল প্রকল্পের (Shinkun La Tunnel Project) কাজ শুরুর সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী (Narendra Modi) । ভার্চুয়াল মাধ্যমে তা হবে। ইতিমধ্যে নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। শুধু তাই নয়, PMO এর তরফেও এই বিষয়ে জানানো হয়েছে।
বলা হয়েছে, ২৫তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ৯টা বেজে ২০ মিনিটে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। এবং কর্তব্যপথে শ্রদ্ধা জানাবেন।
Tomorrow, 26th July, is a very special day for every Indian. We will mark the 25th Kargil Vijay Diwas. It is a day to pay homage to all those who protect our nation. I will visit the Kargil War Memorial and pay tributes to our brave heroes. Work will also commence for the Shinkun…
— Narendra Modi (@narendramodi) July 25, 2024
25th Kargil Vijay Diwas: চার কিলোমিটার লম্বা হবে শিনকুন লা টানেল
প্রায় 15,800 ফুট উপরে নিমু-পদুম-দারচা রোডে নির্মিত হবে ৪.১ কিলোমিটার দীর্ঘ শিনকুন লা টুইন টানেল (Shinkun La Tunnel Project)। এই টানেল লেহকে যে কোনও সময় আবহাওয়ার মধ্যেও সংযোগ করবে। আর সেভাবেই তা বানানো হচ্ছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এই টানেল তৈরি হয়ে গেলে তা বিশ্বের সবথেকে উঁচু টানেল হবে।
শিনকুন লা টানেল (Shinkun La Tunnel Project) শুধুমাত্র সেনবাহিনীকেই নয়, সামরিক বিভিন্ন সরঞ্জামকে দ্রুত লাদাখে পৌঁছে দেবে। যেখানে চিন লাগাতার লাদাখ সীমান্তে একের পর এক সামরিক নির্মাণ কাজ চালাচ্ছে। ভারতের আপত্তি সত্ত্বেও একের পর এক নির্মাণ চলছে। সেখানে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশেষ করে যুদ্ধের পরিস্থিতিতে এই টানেলের মাধ্যমে দ্রুত সামরিক পণ্য- রশদ সেনাবাহিনীর কাছে পৌঁছানো সহজ হবে। শুধু তাই নয়, লাদাখের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ফলে আগামীদিনে শিনকুন লা টানেল গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications