ঝড় বৃষ্টির সঙ্গেই মুহুর্মুহু বজ্রপাত! ২৯ জনের মর্মান্তিক মৃত্যু, রাজ্যবাসীকে সাবধান হতে বললেন মুখ্যমন্ত্রী

Bihar: ব্যাপক ঝড় বৃষ্টি, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। আর তাতেই এখনও পর্যন্ত মর্মান্তিক মৃত্যু ২৯ জনের। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিহারের একাধিক জেলায় ব্যাপক বজ্রপাতে ৭ জনের মৃত্যুর খবর সামনে আসে। এরপর রাতের দিকে নালন্দাতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। আর সেখানেই ২২ জনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। এর মধ্যে বজ্রপাতে সিওয়ানে ২ জন এবং কাটিহার, দরভাঙ্গা, বেগুসরাই, ভাগলপুর ও জেহানাবাদে একজন করে মারা গেছে।

সব মিলিয়ে সে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ঘটনায় ইতিমধ্যে দুঃখপ্রকাশ করেছেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নিতিশ কুমার (CM Nitish Kumar) । একই সঙ্গে ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, এই ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Bihar

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে সকল পরিবারের সঙ্গে সরকার আছে। তবে সাধারণ মানুষকে এই সময় সতর্কতা মেনে চলার কথা জানিয়েছেন নিতিশ কুমার। জানিয়েছেন, খারাপ আবহাওয়ার সময় রাজ্যবাসী সতর্কতা মেনে চলা উচিত। বিশেষ করে স্থানীয় আবহাওয়া দফতর যে সতর্কবার্তা দেয় তা যাতে সবাই মেনে চলা সেই কথাও জানিয়েছেন। বিশেষ করে বজ্রপাতের সময় বাড়িতে কিংবা নিরাপদে যাতে বিহারের মানুষ যাতে থাকেন সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, বুধবার বজ্রপাতের কারণে বিহারের বেগুসরাই জেলায় ৫ জন, দারভাঙ্গা জেলায় ৪ জন, মধুবনী জেলায় ৩ জন এবং সমস্তিপুর জেলায় ১ জন মারা যান। এমনকী আজ বৃহস্পতিবার দফায় দফায় ঝড় বৃষ্টিতে আরও কয়েকজনের মৃত্যু হয়। সব মিলিয়ে মোট ২৯ জনের মর্মান্তিক মৃরতু বলে দাবি। উল্লেখ্য, বিহারে বজ্রপাতে মৃত্যু নতুন কিছু নয়। প্রত্যেক বছর সে রাজ্যে বহু মানুষের মৃত্যুর সাক্ষী দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+