৫০ শতাংশ ইভিএম ভেরিফিকেশনের দাবিতে সুপ্রিম কোর্টে বিরোধীদের রিভিউ পিটিশন

লোকসভা নির্বাচনের বাকি সব দফায় পঞ্চাশ শতাংশ ভিভিপ্যাট মেশিন সহ ইভিএম ভেরিফিকেশনের দাবিতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে দেশের ২১টি বিরোধী রাজনৈতিক দল।

লোকসভা নির্বাচনের বাকি সব দফায় দেশের ৫০ শতাংশ ইভিএমের ক্ষেত্রে ভিভিপ্যাটের ভোটার স্লিপ গুনে দেখার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে দেশের ২১টি বিরোধী রাজনৈতিক দল। প্রথম তিন দফার ভোটে দেশের বহু জায়গায় ইভিএম কারচুপি ও যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠার প্রেক্ষিতেই, বুধবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিরোধীরা।

৫০% ইভিএম ভেরিফিকেশনের দাবিতে সুপ্রিম কোর্টে বিরোধীদের রিভিউ পিটিশন

উল্লেখ্য, স্বচ্ছ নির্বাচনের জন্য ইভিএম ও ভিভিপ্যাটে প্রকাশিত ফলের ৫০ শতাংশ মেলানোর প্রক্রিয়া চালু করার দাবিতে গত ১৪ মার্চ সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল চন্দ্রবাবু নায়ডুর টিডিপি সহ দেশের ২১টি বিরোধী রাজনৈতিক দল। ৮ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নার বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। তবে লোকসভা ভোটে দেশের প্রতিটি বিধানসভায় একটির পরিবর্তে পাঁচটি পোলিং স্টেশনে ভিভিপ্যাট গণনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশও দেয় শীর্ষ আদালত।

যদিও, তিন দফা ভোটের পর ইভিএম ছেড়ে ব্যালটে ফেরার দাবি তুলেছে কংগ্রেস সহ বিরোধীরা। শারীরিকভাবে যাচাই না করেই কয়েক লক্ষ ভোটারের নাম অনলাইনে মুছে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। একই সঙ্গে ইভিএমে কারচুপি রুখতে ভিভিপ্যাটের পঞ্চাশ শতাংশ পেপার ট্রায়ালের ভেরিফিকেশন আরো আবশ্যক হয়ে পড়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+