২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে
২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে
সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে বহুকাল থেকেই অনেক পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে গ্রহণ ঘিরে রয়েছে একাধিক ধর্মীয় ও সংস্কৃতিগত 'বিশ্বাস'। আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা বিশ্বের সর্বত্রই সূর্যগ্রহণ নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনি।
এই সমস্ত পৌরাণিক কথা ও ইতিহাসের সঙ্গে রয়েছে চন্দ্রগ্রহণকে ঘিরে একাধিক বৈজ্ঞানিক গবেষণাও। 'গ্রহণ' কে ঘিরে যেভাবে বহু মহাজাগতিক ঘটনা এযাবৎকালে বৈজ্ঞানিক গবেষণা সামনে এনেছে , তার প্রেক্ষাপটে আজকের গ্রহণ একটি প্রাসঙ্গিক বিষয়। একনজরে দেখে নেওয়া যাক ভারতের কোন কোন জায়গা থেকে আজ দেখা যাবে দশকের প্রথম চন্দ্রগ্রহণ।

১০ জানুয়ারির চন্দ্রগ্রহণের বিশেষত্ব
১০ জানুয়ারির চন্দ্রগ্রহণ মূলত বলয়গ্রাস। আর তার জেরে আজকের গ্রহণে চাঁদের আলো খানিকটা কম দেখাবে। এদিন চন্দ্র , সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকছে। তবে পৃথিবীর ছায়া সেভাবে চাঁদের আলোকে ঢেকে দিতে না পারায়, চাঁদের ঔজ্জল্য কম দেখাবে।

ভারতে কোথা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ?
ভারতে এদিন , দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ উত্তরভারতের একাধিক রাজ্য থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। তবে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে এই চন্দ্রগ্রহণ বেশি ভালো করে দেখা যাবে বলে দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানী মহল। তবে এই গ্রহণ খালি চোখে না দেখার পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে।

গ্রহণের সময়,ক্ষণ
এদিন গ্রহণ শুরু হবে রাত ১০:৩৭ মিনিটে। আর দিল্লির আকাশে ১২:৪০ মিনিট থেকে স্পষ্ট এই গ্রহণ দেখা যাবে। আর তা সম্পন্ন হবে রাত ২:৪৭ মিনিটে। তবে মেঘমুক্ত আকাশ থাকলেই তবে দেখা যাবে। এছাড়াও, এশিয়ার ভারত মহাসাগর সংলগ্ন অংশ, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এমন দৃশ্য।

কেন নাম 'উল্ফ মুন একলিপ্স'?
মূলত, 'উল্ফ মুন' নামকরণটি মার্কিন যুক্তরাষ্ট্রের। সেখানে প্রতিটি মাসের পূর্ণচন্দ্রকে এক একটি বিশেষ নামে নামকরণ করা হয়। আর জানুয়ারি মাসের পূর্ণচন্দ্রের নাম 'উল্ফ মুন'। আর সেই পূর্ণচন্দ্রের সময়ই সংগঠিত হতে চলেছে গ্রহণ। আর সেই থেকেই নাম 'উল্ফ মুন' চন্দ্রগ্রহণ।












Click it and Unblock the Notifications