২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে কোন কোন জায়গা থেকে! 'রিং অফ ফায়ার' ঘিরে চড়ছে কৌতূহল
২০১৯ সালকে বিদায় জানাবার সময়েই উপস্থিত হতে চলেছে দশকের শএষ সূর্যগ্রহণ। দুবাইয়ের বুকে ১৭২ বছর পর এই 'রিং অফ ফায়ার' কে দেখবার জন্য রীতিমতো উৎসাহী বিশ্ব জোড়া মানুষ।
২০১৯ সালকে বিদায় জানাবার সময়েই উপস্থিত হতে চলেছে দশকের শএষ সূর্যগ্রহণ। দুবাইয়ের বুকে ১৭২ বছর পর এই 'রিং অফ ফায়ার' কে দেখবার জন্য রীতিমতো উৎসাহী বিশ্ব জোড়া মানুষ। এমন এক সূর্যগ্রহণে চাঁদের ছায়া ঢেকে দেবে সূর্যকে। আর তারপরই দেখা যাবে সেই বহু প্রতিক্ষিত মহাজাগতিক ঘটনা।

কলকাতায় কী দেখা যাবে এই সূর্যগ্রহণ?
৩ বছর পর ফের একবার কলকাতা দেখতে চলেছে সূর্যগ্রহণ। টানা ৩ ঘণ্টা ধরে চলতে থাকা এই আংশিক সূর্যগ্রহণ শুধু কলকাতা নয় , দেখা যাবে দার্জিলিং ও কোচ বিহার থেকেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগামী ২৬ ডিসেম্বর দেখা যেতে চলেছে এই সূর্যগ্রহণ।

কোথা থেকে দেখা যাবে এমন সূর্যগ্রহণ?
ভারতের দক্ষিণাংশ থেকে এই সূর্যগ্রহণ খুব স্পষ্ট দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইউএই, ওমান থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ ভারতের কোঝিকোড ও কোয়েম্বাটুর থেকে এই দৃশ্য পরিস্কার আকাশে খুবই স্পষ্ট দেখা যাবে।

২৬ ডিসেম্বর ক'টার সময় হবে এমন সূর্যগ্রহণ?
২৬ ডিসেম্বর ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ শুরু হবে সেদিন সকাল ৮:১৭ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। আর তা ছাড়বে বেলা ১০:৫৭ মিনিটে। সেদিন সকালে গ্রহণ প্রথম 'লোকেশন' এ ধরা দেবে ভারতীয় সময় ৭:৫৯ মিনিট নাগাদ।

' রিং অফ ফায়ার' কী?
১৭২ বছর পর আরব এমন বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। শেষবার ১৯৪৭ সালে এমন দৃশ্য দেখা গিয়েছিল দুবাইতে এবার ফের একবার সেই ইতিহাসকে বাস্তবে দেখবার পালা। চাঁদের ছায়া সূর্যকে ঢাকলে যে আলোর রেখা তৈরি হয়। তা দিয়েই তৈরি হয় 'রিং অফ ফায়ার'।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications