নয়া সরকার গঠন এক কঠিন চ্যালেঞ্জ , বলছে প্রাক সমীক্ষা

সমীক্ষায় দেখা গিয়েছে বামফ্রন্ট ৩২টি মতো আসন পারে। বিএসপি-র ৩১টি, এআইএডিএমকে-র ২৮টি, সমাজবাদী পার্টি-র ২৫টি ও তৃণমূল কংগ্রেসের ২৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কমে যেতে পারে সংযুক্ত জনতা দলের আসন। ২০০৯ সালে যেখানে তাদের আসন সংখ্যা ছিল ২০, আসন্ন লোকসভা নির্বাচনে সেই সংখ্যা কমে দাঁড়াতে পারে ৯-এ।
ভোট ভাগের নিরিখে এনডিএ ৩৫%, ইউপিএ ২৭% এবং বাকি দলগুলি ৩৮% ভোট পেতে পারে। সমীক্ষার ফল অনুযায়ী যে পরিস্থিতি তাতে সরকার গঠন প্রক্রিয়া বেশ জটিল হয়ে পড়েছে।
২০১৪-র লোকসভা নির্বাচনের ফল যে কংগ্রেসের জন্য খুব একটা সুখকর হবে না তার ইঙ্গিতও মিলেছে সমীক্ষার ফলে। অধিকাংশ রাজ্যেই প্রতিকুলতার সম্মুখীন হতে পারে কংগ্রেস। তবে, কর্ণাটকে আবার ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। এই জয় দলের সামগ্রিক ক্ষতির পরিমাণ কিছুটা হ্রাস করবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে বিজেপি রাজস্থান-সহ অন্যান্য রাজ্যে ভাল ফল করবে এ তথ্যই সমীক্ষায় উঠে এসেছে। তবে আঞ্চলিক দলগুলির মধ্যে থেকে তৃতীয় ফ্রন্ট গড়ে ওঠার সম্ভাবনাকেও এমুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাজ্যভিত্তিক সমীক্ষার ফল
অন্ধ্রপ্রদেশ
এই রাজ্য থেকে কংগ্রেস মাত্র ৭টি আসন জিততে পারে, যা ২০০৯-এর জেতা ৩৩টি আসনের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেস ও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ১৩টি করে আসন পেতে পারে।
রাজস্থান
কংগ্রেস এখান থেকে মাত্র ৫টি আসন দখল করতে পারে, যা আগেরবারের তুলনায় ১৫টি কম। বিজেপি এই ১৫টি আসনেরই দখল পেতে পারে।
উত্তরপ্রদেশ
২০০৯-এ কংগ্রেস এখান থেকে ১৬টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা কমে দাঁড়াতে পারে ৫-এ। অন্যদিকে ২০০৯ সালের তুলনায় অতিরিক্ত ৭টি অর্থাৎ মোট ১৭টি আসন জিততে পারে বিজেপি।
কর্ণাটক
কংগ্রেস ১১টি আসন জিততে পারে।
কেরালা
এরাজ্য থেকে কংগ্রেস ৯টি আসনে হারতে পারে। এই ৯টি আসনই বামফ্রন্টের দখলে যেতে পারে।
মহারাষ্ট্র
কংগ্রেসের আসনসংখ্যা ১১-এ নেমে যেতে পারে। এনসিপি-ও ২টি আসন হারাতে পারে। বিজেপি ও শিবসেনা যথাক্রমে ৪টি ও ৩টি আসন পেতে পারে।
দিল্লি
বিজেপি এখানকার ৭টির মধ্যে ৬টি আসনই জিততে পারে।
পশ্চিমবঙ্গ
তৃণমূল কংগ্রেস গতবারের তুলনায় অতিরিক্ত ৪টি আসন পেয়ে মোট ২৩টি আসন জিততে পারে। বামফ্রন্ট গতবারের ১৫টি আসন বজায় রেখে অতিরিক্ত একটি আসন জিততে পারে। কংগ্রেস তাদের ৬টি আসনের মধ্যে ৩টি আসন হারাতে পারে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications