কাশ্মীরে গভীর খাদে যাত্রীবাহী বাস! বাড়ছে মৃতের সংখ্যা

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০। শনিবারের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ১২ জনের। মাকাল যাত্রীর পুন্যার্থীদের নিয়ে যাওয়া একটি বাস দুল এলাকায় গভীর খাদে পড়ে যায়।

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০। শনিবারের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ১২ জনের। মাকাল যাত্রীর পুন্যার্থীদের নিয়ে যাওয়া একটি বাস দুল এলাকায় গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকের মুখে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক।

বানিহাল থেকে রামবান যাওয়ার পথে দুর্ঘটনা

বানিহাল থেকে রামবান যাওয়ার পথে দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে বানিহাল থেকে রামবানের দিকে যাচ্ছিল। বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে অভিযোগ।

মৃত ও আহতদের পরিবারকে সাহায্য

খবর পাওয়ার পরেই স্থানীয় স্বেচ্ছাসেবক, পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা উদ্ধার কাজে হাত লাগান। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। রামবানের ডেপুটি কমিশনার সওকত আজিজ ভাট জানিয়েছেন, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে, আর আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। আর ভাল উদ্ধার কাজের জন্য রেডক্রস সোসাইটিকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

তৎপরতা কেন্দ্রীয় মন্ত্রীরও

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিষয়টি নিয়ে কথা বলেন রামবানের ডেপুটি কমিশনারের সঙ্গে। পরে ১১ জন আহতকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে।

একই জায়গায় আগেও দুর্ঘটনা

একই জায়গায় আগেও দুর্ঘটনা

গত দুমাসে জম্মু ও কাশ্মীরে দুটি বড় দুর্ঘটনা ঘটেছে। ১৪ সেপ্টেম্বর কিস্তওয়ারেই মিনিবাস চেনাব নদীতে পড়ে যাওয়ায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছিল। ১৬ জন আহত হয়েছিলেন ওই ঘটনায়। ২১ অগাস্ট একটি গাড়ি চেনাব নদীতে পড়ে যাওয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। একদিন আগে বোল্ডারের আঘাতে অপর একটি দুর্ঘটনায়, ৭ জনের মৃত্যু হয়েছি। ঘটনায় ১২ জন আহত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+