অ্যামাজনে করোনা কোপ, আক্রান্ত ২০,০০০-র বেশি কর্মী, উদ্বেগ বাড়ছে ই-কমার্স সংস্থায়

অ্যামাজনে করোনা কোপ, আক্রান্ত ২০,০০০-র বেশি কর্মী, উদ্বেগ বাড়ছে ই-কমার্স সংস্থায়

করোনা কালেও পরিষেবা দিয়েছেন তাঁরা। যার জেরে সংক্রমণ ছড়িয়েছে তাঁদের মধ্যেও। মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ই-কমার্স সংস্থা অ্যামাজনের ২০,০০০ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর থেকে কম সংক্রমণ ছড়িয়েছে আমেরিকার ফল ও সবজির পাইকারি বাজারেও। তারপরেই কর্মীদের করোনা পরীক্ষা নিয়ে তৎপর হয়েছে এই ই-কমার্স সংস্থা।

 করোনা আক্রান্ত অ্যামাজনের কর্মী

করোনা আক্রান্ত অ্যামাজনের কর্মী

করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও পরিষেবা চালিয়ে গিয়েছে আমেরিকায় ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। বাড়ি বাড়ি গিয়ে জিনিস পৌঁছে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজও করেছেন তাঁরা। করোনার ফ্রন্টলাইন কর্মীছিলেন ই-সংস্থার ডেলিভারি বয়রা। যার জেরে করোনা সংক্রমণ ছড়িয়েছে কর্মীদের মধ্যে। প্রায় ২০ হাজার কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কর্মীদের করোনা পরীক্ষা বাড়িয়েছে সংস্থা

কর্মীদের করোনা পরীক্ষা বাড়িয়েছে সংস্থা

পরিস্থিতির কথা বিবেচনা করে কর্মীদের করোনা পরীক্ষা বাড়িয়েছে ই-কমার্স সংস্থা। প্রায় ৬৫০টি শহরে দৈনিক ৫০,০০০ জন কর্মীর করোনা পরীক্ষা করতে শুরু করেছে এই সংস্থা। পরীক্ষা বাড়ানোর পরেই তাঁদের ফ্রন্টলাইন ওয়ার্কারদের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

করোনা সংক্রমণে সেকেন্ড ওয়েভ

করোনা সংক্রমণে সেকেন্ড ওয়েভ

ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। একাধিক দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে। ব্রিটেনে সেকেন্ড ওয়েভ শুরুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ফ্রান্সেও আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+