UFO নজরে আসতেই ছুটে যায় রাফাল, মণিপুরের আকাশে কড়া নজর
Imphal Airport On Alert: অজ্ঞাত উড়ন্ত বস্তুর খোঁজ পেতেই ছুটে যায় রাফাল যুদ্ধবিমান। রবিবার ইম্ফল বিমানবন্দরের কাছে উড়ন্ত বস্তু চোখে পড়ার পরই চাঞ্চল্য ছড়ায়। আকাশে ঠিক কী দেখা গেল, কারা বা ওড়াল, সেটা বুঝতে পাঠানো হয় যুদ্ধবিমানগুলি। রবিবার দুপুর আড়াইটা নাগাদ ওই উড়ন্ত বস্তু দেখা যায়। তারপর বিমান পাঠাতে একটুও দেরী করেনি এয়ারফোর্স।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, যে জায়গায় ইউএফও (Imphal Airport On Alert) দেখা গিয়েছিল, সেই অঞ্চলের আকাশে টহল দেয় রাফাল বিমানগুলি। রাফালের ওই যুদ্ধবিমানে রয়েছে আধুনিক সুবিধাযুক্ত সেন্সর। নীচু এলাকা দিয়ে গিয়েও তারা কিছুই দেখতে পায়নি। প্রথমে একটি এয়ারক্রাফট ফিরে আসার পর, আরও একটি রাফাল পাঠানো হয়। কিন্তু ইউএফও-র সন্ধান পেতে ব্যর্থ হয় তারা।

সূত্রের খবর, ওই উড়ন্ত বস্তু, যা ভিডিয়োতে দেখা গিয়েছে, সেটা সম্পর্কে আরও তথ্য জানার জন্য সবরকমের চেষ্টা চালানো হচ্ছে। সেটি চোখে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর (Imphal Airport On Alert) ফাঁকা করে দেওয়া হয়েছিল। জারি করা হয়। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে উড়ে যায় একাধিক যুদ্ধবিমান। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর তিনটি বিমান ওড়ার কথা ছিল ওই সময়ে, যা স্থগিত করে দেওয়া হয়।
দুটি বিমানের অবতরণের কথা ছিল। সেগুলিরও অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয় হাই অ্যালার্ট দেওয়ার পর। বায়ুসেনা ও সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, যাতে কোনও অঘটন না ঘটে। ওই পরিস্থিতিতে বিমানবন্দরে আটকেও পড়েছিলেন বেশ কয়েকজন যাত্রী। ঘণ্টা তিনেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
টুইটারে ইস্টার্ন কমান্ডের তরফে একটি পোস্ট করা হয়েছে, সেখানে জানানো হয়েছে যে ওই উড়ন্ত বস্তুটি আর ওই জায়গায় দেখা যায়নি।
উল্লেখ্য, হাসিমারা (Imphal Airport On Alert) এয়ারবেসে রয়েছে রাফাল যুদ্ধবিমানগুলি। আপাতত মণিপুরের আকাশে কড়া নজর রাখছে বায়ুসেনা। আবার কিছু দেখা গেলেই তৎক্ষণাৎ যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য প্রস্তুত রয়েছে বিমানবন্দর।












Click it and Unblock the Notifications