অবশেষে দলের নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ফারুক আবদুল্লারা
অবশেষে টানা দুমাস গৃহবন্দি থাকার পর দলের নেতাদের সঙ্গে সাক্ষাত করার অনুমতি দেওয়া হল তাঁদের। ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধি দল রবিবার এই দুই নেতার সঙ্গে সাক্ষাত করবেন বলে খবর।
কাশ্মীর সিদ্ধান্তের ঘোষণার পরেই তাঁদের গৃহবন্দী করে রাখা হয়েছিল ন্যাশনাল কনফারেন্সের প্রধান দুই নেতা ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লাকে। আদালতের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। অবশেষে টানা দুমাস গৃহবন্দি থাকার পর দলের নেতাদের সঙ্গে সাক্ষাত করার অনুমতি দেওয়া হল তাঁদের। ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধি দল রবিবার এই দুই নেতার সঙ্গে সাক্ষাত করবেন বলে খবর। সেই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ন্যাশনাল কনফারেন্সের প্রাদেশিক সভাপতি দেবেন্দ্র সিং রানা।

৮১ বছরের ফারুক আবদুল্লাকে শ্রীনগরে তাঁর বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে ওমর আবদুল্লাকে রাখা হয়েছে রাজ্যের সরকারি গেস্টহাউস হরি নিবাসে। রবিবার সকালে তাঁদের সঙ্গে দেখা করবেন ১৫ জনের একটি প্রতিনিধি দল। এঁরা সকলেই ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন বিধায়ত বলে জানিয়েছেন দেবেন্দ্র সিং রানা। তিনি স্থানীয় প্রশাসনের কাছে দুই নেতার সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন।
রাজ্যপাল সত্যপাল মালিক জানিেয়ছিলেন, কাশ্মীর সিদ্ধান্তের পর রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা না হলে উপত্যকায় রক্ত ঝড়ত। যেটা কোনওভাবেই মোদী সরকার চায়নি। সেকারণেই জন সুরক্ষা আইনের আওতায় তাঁদের গৃহবন্দি করে রাখা হয়। শুধু ওমর আবদুল্লা এবং ফারুক আবদুল্লা নন, প্রক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও গৃহবন্দি করে রাখা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications