প্রকাশ্য রাস্তায় কোরিয়ান তরুণীকে টেনে হিঁচড়ে চুম্বন, গ্রেফতার বাণিজ্য নগরীর দুই যুবক

প্রকাশ্য রাস্তায় কোরিয়ান তরুণীকে টেনে হিঁড়ে চুম্বন, গ্রেফতার বাণিজ্য নগরীর দুই যুবক

বাণিজ্যনগরীতে বিদেশী তরুণীর সঙ্গে অভব্য আচরণ দুই যুবকের। ইউটিউবার এক কোরিয়ান তরুণী মুম্বইয়ের রাস্তায় ভ্লগিং করছিলেন, সেই সময় তাঁকে টেনে হিঁচড়ে চুম্বন করেন দুই যুবক। এমন কী সেই তরুণীকে জোর করে তাঁদের বাইকে তোলারও চেষ্টা করে দুই যুবক। সোশ্যাল মিডিয়ায় তখন লাউভ করছিলেন তরুণী। সেই ঘটনা মুহুর্তে ভাইরাল হয়ে যায়। যদিও সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

প্রকাশ্য রাস্তায় কোরিয়ান তরুণীকে টেনে হিঁড়ে চুম্বন, গ্রেফতার বাণিজ্য নগরীর দুই যুবক

মুম্বইয়ে রাস্তায় বিদেশীনিরা কতটা নিরাপদ প্রশ্ন তুলে িদয়েছে গতকাল রাতের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করছিলেন এক কোরিয়ান তরুনি। হঠাৎই সেখানে হাজির হয় দুই যুবক। তাঁর হাত ধরে রাস্তার ধারে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। প্রথমে তরুণী ভাল করে বুঝে উঠতে পারেননি কী ঘটতে চলেছে। তার মধ্যে ক্যামেরা অন ছিল। কোরিয়ান তরুণী তাঁদের পুরো ভাষা বুঝে উঠতে পারছিলেন না। তবে তাঁরা যে ক্রমশ আপত্তিকর জায়গায় চলে যাচ্ছে তা আঁচ করতে পেরেছিলেন।

ভিডিওতে দেখা গিয়েছে বারবার সেই তরুনী দুই যুবকের হাত ছাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই তারা হাত ছাড়ছিলেন না। শেষে রাস্তা ধারে দাঁড় করানো তাঁদের বাইকে চাপানোর চেষ্টা করা হয় কোরিয়ান তরুণীকে। কোনও রকমে হাত ছাড়িয়ে তিনি বেরিয়ে আসার চেষ্টা করেন। হাত ধরে টেনে ইতি মধ্যেই চুলের মধ্যে চুম্বন করে বসে এক যুবক। তরনী হাত ছাড়িয়ে রাস্তার দিকে এগিয়ে আসেন। পুরো ঘটনাই রেকর্ড হয়েছে ক্যােমরায়।

এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। গতকাল রাতে খার থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। কোরিয়ান ইউটিউবারের এক সাবস্ক্রাইবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুম্বই পুলিশকে ট্যাগ করে। তারপরেই তরুনীকে হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+