অ্যাসিড হামলার উলটপুরান এবার উত্তরপ্রদেশের আলিগড়ে

কিছুদিন আগেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে নারী নির্যাতনে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। শুধুমাত্র ২০১৭ সালেই যোগীরাজ্যে মহিলাদের বিরুদ্ধে ঘটা প্রায় ৫৬,০১১ টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়। কিন্তু উত্তরপ্রদেশের আলিগড়ে এক অ্যাসিড হামলার ঘটনায় দেখা গেল উলটপুরান।

যুবককে লক্ষ্য করে অ্যাসিড প্রাক্তন প্রেমিকার

বৃহস্পতিবার আলিগড়ের জীবনগড় এলাকায় বাড়ির পাশে মুদির দোকানে দাঁড়িয়ে থাকা এক যুবককে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগে ১৯ বছরের এক যুবতীতে গ্রেফতার করল পুলিশ। বর্তমানে রাজ্যের জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। অ্যাসিড হামলার জেরে তার চোখ দুটি মারাত্মক ভাবে জখম হয়েছে বলেও জানান চিকিৎসকেরা।

ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩২৬-ক ধারা অনুযায়ী ইচ্ছাকৃত ভাবে কারও উপর অ্যাসিড হামলার অভিযোগে ওই যুবতীর বিরুদ্ধে মামলাও শুরু হয়েছে। ভেঙে যাওয়া প্রেমের প্রতিশোধ নিতেই ওই যুবতী এমনটা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

অন্যদিকে আক্রান্ত যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই যুবক-যুবতীর মধ্যে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে তাদের সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় একমাস আগে থেকে তাদের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরই ওই যুবককে প্রতিদিন ফোন করে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ওই যুবতী। কিন্তু স্পষ্ট কথায় তার প্রস্তাব ফিরিয়ে দেন ওই আক্রান্ত যুবক। এরপরই ব্যক্তিগত আক্রোশ থেকে যুবতীর এই হামলা বলে মনে করছেন আক্রান্ত যুবকের পরিবারের সদস্যরা।

অন্যদিকে অভিযুক্ত যুবতী তার প্রাক্তন প্রেমিকের পরিবারের সদস্যদের সমস্ত অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়েছেন। পাল্টা অভিযোগে করে তিনি বলেন সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার বিয়ের ব্যাপারে বারংবার নাক গলাতে থাকেন ওই যুবক। এমনকি তাকে বিয়ে না করলে তাদের গোপন মুহূর্তের ছবিও প্রকাশ করে দেওয়ার হুমকিও দেয় তার প্রাক্তন প্রেমিক। পুলিশি জেরা চলাকালীন এমনটাই জানান বর্তমানে জেল হেফাজতে থাকা ওই যুবতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+